Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বিজেপি শাসিত হরিয়ানা, বাঙালি হওয়ায় নয়ডার হোটেলে ঠাঁই হলো না কলকাতার কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়ডা: বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা যেন কিছুতেই শেষ হচ্ছে না। এবার বাঙালি হওয়ার অপরাধে হরিয়ানার নয়ডার এক হোটেলে ঠাঁই হলো না কলকাতার এক কিশোর ক্রীড়াবিদ ও তার বাবার। শুধু তাই নয়, হোটেলের রিসেপশনিষ্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বাংলাদেশি আর পশ্চিমবঙ্গবাসী-একই ব্যাপার। পুলিশ বারণ করে দিয়েছে কোনও বাংলাদেশি ও পশ্চিমবঙ্গবাসীকে ঠাঁই দিতে।’ বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই বিড়ম্বনায় পড়ার জন্য ওই কিশোর ও তার বাবার কাছে দুঃখপ্রকাশ করেছে অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম ওওয়াইও।

জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে তথ্য-প্রযুক্তিবিদ বাবার সঙ্গেই কলকাতা থেকে নয়ডায় এসেছিল ১৪ বছরের ওই কিশোর। স্কেটিংয়ের ক্ষেত্রে যথেষ্টই পরিচিতি রয়েছে তার। অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম ওওয়াইও-র মাধ্যমে নয়ডার সেক্টর ৪৪-এ অবস্থিত একটি হোটেলের ঘর দুই রাতের জন্য বুক করেছিলেন ওই কিশোরের বাবা। কিন্তু মীরা ইটারনিটি নামের হোটেলটিতে পৌঁছতেই বিপত্তির সন্মুখীন হন। পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন শুনেই হোটেলে থাকতে দিতে অস্বীকার করেন মীরা ইটারনিটির রিসেপশনিষ্ট।

কিশোরের বাবাকে তিনি স্পষ্ট জানিয়ে দেন ‘পুলিশ পইপই করে বলে দিয়েছে, স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে যেন কোনও বাংলাদেশি, জম্মু-কাশ্মীর এবং পঞ্জাবের বাসিন্দারা হোটেলের ঘর না দেওয়া হয়।’ ওই কথা শুনে কিশোর ক্রীড়াবিদের বাবা বলেন ‘আমি বাংলাদেশি নই। পশ্চিমবঙ্গ থেকে এসেছি। কলকাতায় থাকি।’ তাতে খানিকটা ব্যঙ্গের হাসি হেসে হোটেলের রিসেপশনিষ্ট বলেন, ‘পশ্চিমবঙ্গবাসী আর বাংলাদেশ একই ব্যাপার।’ রিসেপশনিষ্টের মুখে ওই কথা শুনে বিস্মিত হয়ে যান ওই কিশোর ক্রীড়াবিদের বাবা। তিনি বিষয়টি ওওয়াইও-র কাস্টমার কেয়ারে ফোন করেন। দীর্ঘক্ষণ বাদে কাস্টমার কেয়ারের এক প্রতিনিধি ফোন তুলে তাঁকে জানান ‘হোটেল বুকিংয়ের জন্য তিনি যে টাকা অগ্রিম দিয়েছিলেন তা ৭-১০ দিনের মধ্যে তাঁর অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।’ হোটেলের বুকিং বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েন তিনি। পরে অনেক কষ্ট করে সেক্টর ৪৯-এর একটি হোটেলে ছেলেকে নিয়ে কোনও ক্রমে মাথা গোঁজেন। যদিও গেমসের ভেন্যু থেকে ওই হোটেলের দুরত্ব অনেকটাই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00