Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা পুরনিগমের স্বাস্থ্যকর্মী নিয়োগের প্যানেল বাতিল

চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য বছর দেড়েক আগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পুরনিগম। তার ভিত্তিতে কয়েক হাজার প্রার্থী আবেদন করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে(National Health Mission Project) কলকাতা পুরনিগমের(KMC) বিভিন্ন Urban Health Centre’র  চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী(Contractual Health Workers) নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় পুরো প্যানেলই বাতিল(Panel Cancel) করে দেওয়া হল। স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তেমন সময়েই স্বাস্থ্যকর্মী নিয়োগের প্যানেল বাতিল নিয়ে শোরগোল পড়েছে পুরনিগমের অন্দরে। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য বছর দেড়েক আগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পুরনিগম। তার ভিত্তিতে কয়েক হাজার প্রার্থী আবেদন করেন। তা থেকে ১১৮ জনকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই শুক্রবারের ওই বৈঠকে প্যানেল বাতিলের সিদ্ধান্ত হয়।

কলকাতা পুরনিগমের আধিকারিকেরা জানিয়েছেন, ক্যাজুয়াল কর্মী নিয়োগের জন্য পুরনিগমের কমিটি রয়েছে। স্বাস্থ্যকর্মীর প্যানেল তৈরির আগে সেই কমিটির থেকে ছাড়পত্র নেওয়া হয়নি। সেই যুক্তি দেখিয়েই বাতিল করা হয়েছে প্যানেল। এখন পুরনিগমের আধিকারিকদের অভিমত, স্বাস্থ্যকর্মী নিয়োগের প্যানেল তৈরির প্রক্রিয়া চলছে প্রায় দেড় বছর ধরে। এখন গোটা প্যানেল বাতিল হওয়ায় গোটা নিয়োগ প্রক্রিয়াটাই পিছিয়ে যাবে। পুরনিগমের প্রায় ১৭ হাজার ক্যাজুয়াল স্টাফ আছেন। যার বড় অংশই পুরনিগমের স্বাস্থ্য বিভাগে কর্মরত। এ ছাড়া পার্কস অ্যান্ড স্কোয়্যার, জঞ্জাল সাফাই, নিকাশি-সহ বিভিন্ন দফতরে বহু চুক্তিভিত্তিক কর্মী আছেন।

পুর আধিকারিকেরা জানিয়েছেন, পুরনিগমের সংশ্লিষ্ট দফতর থেকেই তাঁদের নামের তালিকা তৈরি করা হয়েছে। সেই মতো তাঁরা কাজ করছেন। একই পদ্ধতিতে Urban Health Centre-এ স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছিল পুর স্বাস্থ্য দফতর। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী পদে কাজ পাওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছিল মাধ্যমিক পাশ। শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে প্যানেল প্রকাশের আগে শুক্রবারের বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। সেখানেই বিষয়টি আটকে যাওয়ায় পুরো বিষয়টাই এখন অনিশ্চিত হয়ে পড়ল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00