Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের ১০৩ টি পয়েন্টে নাকা চেকিং, থাকছে বালির বস্তার বাঙ্কার, ওয়াচ টাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের স্বাধীনতা দিবসে বাড়তি সর্তকতার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। বাংলাদেশের অশান্ত পরিবেশের পরিপ্রেক্ষিতে সেখানকার জঙ্গীরা ঢুকে পড়তে পারে এ দেশে। এই সতর্কবার্তা আগাম গোয়েন্দারা পৌঁছে দিয়েছে কলকাতা পুলিশকে। তাই স্বাধীনতা দিবসের দিন নাশকতার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন হোটেল, শপিং মল ,রেলস্টেশন, কলকাতা বিমানবন্দর ও ঘিঞ্জি এলাকাগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে। শহরের নজরদারিতে বুধবার সন্ধ্যের পর থেকে মোট সাড়ে ৫ হাজার পুলিশ রাস্তায় নামছে। শহরের ঢোকা ও বেরোনোর মূল২১ টি পয়েন্ট সহ মোট ১০৩ টি স্পটে নাকা চেকিং জোরদার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রেড রোডে(Red Road) স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ১৩ টি জোন(Zone) তৈরি করা হয়েছে। ওই জোনগুলির মধ্যে ৮৬ টি সেক্টর থাকছে।

ডেপুটি কমিশনার পদমর্যাদার সতের জন অফিসারকে রেড রোড সহ শহরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে ট্রাফিকের দায়িত্বে থাকবেন দুজন অফিসার। এর পাশাপাশি ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, ৯০ জন ইনসপেক্টর ও প্রায় ৩০০ জন কনস্টেবলকে সাদা পোশাকে মোতায়ন করা হচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে। রেড রোড ধর্মতলা সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে বালির বস্তা দিয়ে তৈরি করা হয়েছে, এ অস্থায়ী নজরদারি পয়েন্ট। গোটা শহরে মোট ১১ টি বালির বস্তা বাঙ্কার ৬’ টি ওয়াচ টাওয়ার ও ৬’টি পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে। রেড রোডে স্বাধীনতা দিবস (Independence Day)উদযাপন উপলক্ষে বুধবার রাত দশটা থেকে ধর্মতলা ডাউন রেম্প বন্ধ করে দেওয়া হবে। রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ হবে। খিদিরপুর রোডের(Kidhirpore Road) উত্তর অংশ অর্থাৎ ফার্লং গেট রোড থেকে রেড রোড পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

লাভারস লেনের দিকে যাওয়া গাড়ি শুধুমাত্র পশ্চিম দিকে যেতে পারবে। মেয় রোডে সকাল থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যান চলাচল। হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোড এসপ্ল্যানেড রেম্প, আর আর এভিনিউ, গভমেন্ট প্লেস ইস্ট ওয়েস্টে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কেপি রোড, লাভারস লেন ,হসপিটাল রোড , মেয়ো রোড, ডাফরিন রোড , আর আর এভিনিউ(R R Avenue) বন্ধ থাকবে। ট্যানরোড ও জহরলাল নেহেরু রোড দিয়ে যানবাহন চলাচল করতে পারবে স্বাধীনতার দিবসের অনুষ্ঠান চলার সময়। কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশ এবং বিভিন্ন কমিশনারের পক্ষ থেকে সেইসব এলাকায় শপিংমল বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে। কলকাতার মেট্রো রেল(Metro Rail) সহ হাওড়া ও শিয়ালদা স্টেশন এবং কলকাতা বিমানবন্দরে বাড়তি নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00