Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : সংবাদপত্রে বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। তৃণমূলের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টের এই নির্দেশ।

সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত আনভেরিফায়েড নির্বাচনী বিজ্ঞাপনে আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তৃণমূলের মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়ে দেয়, আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হতে পারে, এমন কোনও বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি। আদালত এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে বিজ্ঞাপনগুলি ভালো করে যাচাই করা হয়নি, সেই সব বিজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। এদিন আদালতের তরফে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, তৃণমূলের অভিযোগের আগেই কমিশনের এই বিষয়ে পদক্ষেপ করা উচিত ছিল।

সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত বিজেপির দুটি বিজ্ঞাপন নিয়ে আপত্তি তোলে তৃণমূল। একটিতে ‘দুর্নীতির মূল মানেই তৃণমূল’ ও অন্যটিতে ‘সনাতনবিরোধী তৃণমূল’ বলে স্লোগান ছিল। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সনাতনবিরোধী বলে তুলে ধরা হচ্ছে, তা নিয়ম বিরুদ্ধ। এটি সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, রাজ্য সরকারকে যে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করা হচ্ছে, তা বিভ্রান্তিকর। তৃণমূলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। ইতিমধ্যে এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ নোটিশ পাঠিয়েছে কমিশন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00