Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জন্ম দিলেই পিতার অধিকার নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

সেই আর্জির ভিত্তিতেই বুধবার এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্ম দিলেই পিতার অধিকার পাওয়া যায় না। সন্তানের লালন-পালন করে বড় করে দায়িত্ব পালনেই আসল পিতৃত্ব মেলে। বেনজির পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। মাত্র চার মাস বয়সেই নিজের ছোট্ট মেয়েকে ছেড়ে ও সংসার ত্যাগ করে চলে যান বাবা। তার কিছু মাস পরেই আত্মহত্যা করেন ওই শিশুর মা, একই পথ বাছে বৃদ্ধ দিদা। ছোট্ট শিশুটিকে কুলে তুলে নিয়ে নিজের মেয়ের থেকেঈ বেশি যত্নে মানুষ করে হাওড়ার সালকিয়ার বাসিন্দা জহর-জুলি। কিন্তু আচমকাই উদয় হয়ে ছোট্ট শিশুটির প্রকৃত বাবা নিয়ে যেতে চায়। এই মর্মে কলকাতা হাইকোর্টে যায় সেই বাবা। সেই আর্জির ভিত্তিতেই বুধবার এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের।

ঘটনাটি হাওড়ার সালকিয়ার। শিশুটির বয়স চারমাস তখন বাবা ছেড়ে চলে যান। তার বয়স যখন সাতমাস তখন আত্মঘাতী হয় মা। তারপর থেকেই হাওড়ার সালকিয়ায় দিদার কাছে থাকত সে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। একরত্তির সেই শেষ আশ্রয়টুকুও চলে গেল। আত্মঘাতী হলেন দিদাও। একরত্তি মেয়েটিকে মানুষ করে প্রতিবেশি জহর-জুলি। আচমকাই বাড়ি ফিরে মেয়েকে নিজের কাছে নিতে চায় জন্মদাতা বাবা। মেয়ের অধিকার দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। যার ভিত্তিতে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নজিরবিহীন নির্দেশে জানায়, জন্মদাতা বাবা নয়, আপাতত পালক পিতা-মাতার কাছেই থাকবে ওই শিশুটি। তবে সপ্তাহ শেষে আইনজীবীদের উপস্থিতিতে শিশুটিকে তার বাবার কাছে পাঠানো হবে। গোটা দিন বাবার সঙ্গে কাটানোর পর ঠিক রাত ৯ টায় তাকে ফের পালক পরিবারের কাছে পাঠাতে হবে। এইভাবে টানা দুই সপ্তাহ চলার পর ফের শিশুটিকে আদালতে নিয়ে আসতে হবে। আইনজীবীরা তার সঙ্গে কথা বলবেন। শিশুটি যদি তার জন্মদাতা বাবার কাছে ফিরে যেতে চায়, তবে সেই মতই সিদ্ধান্ত নেওয়া হবে। আর যদি শিশুটি পালক পরিবারের কাছে থাকতে চায়, তাহলে সেই সিদ্ধান্তই মঞ্জুর করা হবে।

শিশুটির জন্মদাতা বাবা জানান তিনি এখন প্রচুর টাকার মালিক। বিলাসবহুল জীবন দেবেন নিজের জন্মদাতা সন্তানকে। কিন্তু সেই দাবির ভিত্তিতে বিচারপতির মন্তব্য, ‘আপনার সন্তান নিজে বিলাসবহুল জীবন বেছে নেবে না অন্য কোথাও থাকবে সেটা সে-ই ঠিক করবে। শিশুমনে কোনও প্রভাব পড়বে এমন কোনও সিদ্ধান্ত আদালত নেবে না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00