Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের স্কুল খোলা ‘আটকাতে’ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

রাজ্যের তরফে স্কুল খোলার বিষয়কে যথেষ্ট গুরুত্ব দিয়েই একাধিক নির্দেশিকা জারি করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক রাজ্যে স্কুল-কলেজ খুলে গিয়েছে বিনা বাধায়। শুরু হয়েছে পঠন-পাঠন। বাংলাতেও স্কুল কলেজ খোলার দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন স্তর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য নানান দাবি জানানো হয়। অবশেষে আগামী ১৬ তারিখ থেকে রাজ্যে খুলছে স্কুল, এর মাঝেই ফের বাধা। স্কুল খোলা নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে বলে খবর। মামলাকারীর দাবি, রাজ্য স্কুল খোলা নিয়ে কোনও পরিকল্পনা গ্রহণ করেনি। মহামারী পরিস্থিতিতে পড়ুয়াদের স্কুলে ফেরার বিষয়টি অত্যন্ত ভয়ের দাবি করে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী।

তিনি জানিয়েছেন, ১৮ বছরের নীচে যারা রয়েছে তাদের টিকাকরণ হয় নি, এতক্ষণ ক্লাস করলে অসুস্থ হতে পারে পড়ুয়ারা। তাই বিষয়টি গুরুত্বপূর্ণ, সেই কারণেই আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে মামলাকারীর যুক্তি, টিকা না নিয়ে এতক্ষণ ক্লাস করলে পড়ুয়াদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। সেই কারণেই আমি আদালতের কাছে আর্জি জানিয়েছি যে বিষয়টি নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হোক। সেই কমিটিই পুরো বিষয়টির তত্ত্বাবধান করবে। প্রয়োজন হলে স্কুলের সময়সীমাও কমিয়ে স্কুল চালু করা হতে পারে। আগামী বৃহস্পতিবার মামলাটি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে উঠবে বলে জানা গিয়েছে।

রাজ্যের তরফে স্কুল খোলার বিষয়কে যথেষ্ট গুরুত্ব দিয়েই একাধিক নির্দেশিকা জারি করা হয়। দুটি ভাগে ভাগ করে ক্লাস নেওয়ার নির্দেশ রয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাসই চলবে আপাতত। এছাড়াও একগুচ্ছ নির্দেশিকা জারি রয়েছে। তারপরেই অদ্ভূত যুক্তি দিয়ে আদালতে মামলা করেছেন ওই আইনজীবী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00