Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা ৫ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার

ফের বড়সড় ভোগান্তির মুখে পড়তে হতে পারে আমজনতাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বড়সড় ভোগান্তির মুখে পড়তে হতে পারে আমজনতাকে। কারণ, চলতি সপ্তাহ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার। এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। মূলত স্বাথ্যপরীক্ষার জন্যই ফ্লাইওভার বন্ধ রাখা হবে। যার ফলে আরও একবার সমস্যার সম্মুখীন হতে হবে পথ চলতি সাধারণ মানুষদের। এই ৫ দিন এই ফ্লাইওভার ব্যবহারকারীদের ঘুর পথে গন্তব্যে পৌঁছতে হবে।

কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির জারি করে জানানো হয়েছে যে, আগামী ২৮ তারিখ রাত ১০টায় খিদিরপুর ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হবে। পয়লা ফেব্রুয়ারি ভোর ৫টায় ফের এই ফ্লাইওবার খুলে দেওয়া হবে। যার ফলে এই উড়ালপুল ব্যবহারকারী গাড়িগুলিকে খিদিরপুর ওল্ড স্টিল ব্রিজ, সিজিআর রোড এবং খিদিরপুর ক্রসিং দিয়ে ঘুরে যেতে হবে।  

আগামী ২৮ তারিখ রাত থেকেই শুরু হচ্ছে খিদিরপুর ফ্লাইওভারের স্বাথ্যপরীক্ষার কাজ। মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর থেকেই শহরের উড়ালপুলগুলি নিয়মকরে স্বাথ্যপরীক্ষা করা হয়ে থাকে।     

 

    

 

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00