Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেষ্টপুরের নয়া ব্রিজে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঝলসে গেলেন ৪ জন, মৃত্যু ডেলিভারি বয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, কেষ্টপুর: কেষ্টপুর নতুন ব্রিজের কাছে দুটি গাড়ির সংঘর্ষে আগুনে ঝলসে ডেলিভারি বয়ের মৃত্যু হল। অপরদিকে ওই গাড়ির মধ্যে থাকা চারজন ব্যক্তি তারা গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে কেষ্টপুর নতুন ব্রিজের কাছে একটি মোটরসাইকেল ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে গাড়ি এবং মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আর তাতেই আগুনে জ্বলছে ডেলিভারি বয়(Delivery Boy) ঘটনাস্থলেই মারা যান। নিহত ডেলিভারি বয়ের পরিচয় জানতে পেরেছে পুলিশ।তার নাম রাহুল মন্ডল(Rahul Mondal)।মৃত ডেলিভারি বয় বাসন্তীর বাসিন্দা।জানা গেছে ,দুটি গাড়ির সংঘর্ষে মোট চারজন ঝলসে যান ।আগুনে লাগার ঘটনায়। একজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় মানুষজন এই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন। এলাকার মানুষজনের অভিযোগ দূর্ঘটনার পর দমকল আসতে বেশ কিছুটা দেরি করে। স্থানীয় পুলিশের ভূমিকাও সঠিক ছিল না। অতি দ্রুত গতিতে ডেলিভারি বয় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে।সল্টলেক, কেষ্টপুর এবং বাগুইআটি এলাকায় ডেলিভারি বয়দের মোটরসাইকেল নিয়ে বেপরোয়া চলাচল প্রতিনিয়ত চলে। জগতপুর ব্রিজ সহ কেষ্টপুর এবং বাগুইআটি, সল্টলেক এলাকায় ডেলিভারি বয়রা কোনরকম ট্রাফিক সিগন্যাল মানে না। অতি দ্রুত খাবার পৌঁছানোর লক্ষ্যে এবং অধিকাংশ ডেলিভারি বয় স্থানীয় বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে বেপরোয়া ভাব ব্যাপকভাবে রয়েছে।

শুধু তাই নয়, ওইসব এলাকায় বেশ কিছু ডেলিভারি বয় রয়েছেন যারা সিভিক ভলান্টিয়ার কাজের সঙ্গেও যুক্ত। ফলে ট্রাফিক নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাগুইআটি ও সল্টলেক ট্রাফিক গার্ডকে(Baguiati And Saltlake Traffic Guard) না মেনে এবং কোনরকম পুলিশের নজরদারি ও সিগন্যাল সিস্টেম কড়াকড়ি না থাকায় বুধবার বিকেলে আগুনে ঝলসে এক ডেলিভারি বয় এর মৃত্যু হয়। জানা গেছে, এদিন দমকল ঘটনাস্থলে দেরিতে আশায় দমকলকে স্থানীয় বাসিন্দারা কোন কাজ করতে না দিয়ে ফিরিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে ঝলসানো মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর কেষ্টপুর নয়া ব্রিজ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই এলাকায় থাকা সিসিটিভি’র ফুটেজ(CCTV Footage) পুলিশ খতিয়ে দেখছে।প্রত্যক্ষদর্শীদের দাবি যখন দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে ওই ডেলিভারি বয় যাচ্ছিল তখন তাকে একটি গাড়ি ধাক্কা মারলে সে মোটরসাইকেল নিয়ে তার পা আটকে যায় রাস্তার ধারে থাকার রেলিং – এ। আর এই সংঘর্ষে আগুন লেগে গেলে, সে আর বেরোতে পারে না ঝলসে মৃত্যু হয় তার। মোটরসাইকেল এবং গাড়ি দুটিতেই আগুন ধরে যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00