Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বৈপ্লবিক পদক্ষেপ, মানবতার কাছে এর মূল্য অসীম’, মমতাকে কুর্ণিশ সুভাষের দুর্গার

বাংলার সরকারি হাসপাতালে সম্পূর্ণ নিখরচায় এই প্রথম টেস্ট টিউব বেবি জন্মানোর ঘটনায় মমতাকে কুর্ণিশ জানালেন কানুপ্রিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিঃসন্তান দম্পতির জীবনে সন্তানসুখ দিতে মমতার পরশ। বাংলার সরকারি হাসপাতালে কার্যত চিকিৎসা বিপ্লব। এই প্রথম রাজ্যের সরকারি হাসপাতালে সম্পূর্ণ নিখরচায় জন্ম নিল টেস্ট টিউব বেবি। এই ঘটনা ঘটেছে কলকাতার SSKM Hospital-এ। নেপথ্যে থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং ওই হাসপাতালের IVF চিকিৎসা পরিষেবার(IVF Treatment Facility) দায়িত্বে থাকা ডাঃ সুদর্শন ঘোষদস্তিদার। ভারতে টেস্ট টিউব বেবির স্রষ্টা ছিলেন ডঃ সুভাষ মুখোপাধ্যায়। ১৯৭৮ সালের ৩ অক্টোবর তাঁর হাত ধরেই জন্ম নিয়েছিল ভারতের প্রথম টেস্টটিউব বেবি(First Test Tube Baby in India) ‘দুর্গা’ যার বর্তমান ভালো নাম কানুপ্রিয়া আগরওয়াল(Kanupriya Agarwal)। সেই কানুপ্রিয়াই বাংলার সরকারি হাসপাতালে সম্পূর্ণ নিখরচায় IVF চিকিৎসা পরিষেবা চালু করা ও রাজ্যের সরকারি হাসপাতালে সম্পূর্ণ নিখরচায় এই প্রথম টেস্ট টিউব বেবি জন্মানোর ঘটনায় কুর্ণিশ জানালেন মুখ্যমন্ত্রীকে।   

আরও পড়ুন, অভিষেক কন্যাকে কুরুচিকর ভাষায় আক্রমণ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

দুর্গা জন্মেছিলেন ১৯৭৮ সালের ৩ অক্টোবর। ঘটনাচক্রে ঠিক তার ৪৮ বছরের মাথায় ৪ অক্টোবর বাংলায় জন্মনিল প্রথম সেই শুধু যাকে বলা হচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালে এই প্রথম সম্পূর্ণ নিখরচায় জন্মানো টেস্ট টিউব বেবি। এই ঘটনাকে রীতিমত ‘রাজ্য সরকারের বৈপ্লবিক পদক্ষেপ’ বলে চিহ্নিত করছেন দুর্গা। তাঁর অভিমত, এই ঘটনা তাঁর জন্মকালীন ঘটনার থেকে কিছু কম গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিক নয়। মুম্বই প্রবাসী কানু্প্রিয়ার সঙ্গে একমত তাঁর কলকাতা নিবাসী বাবা লর্ড সিনহা রোডের বাসিন্দা প্রভাত আগরওয়ালও। দুইজনই একবাক্যে স্বীকার করছেন, সন্তানহীনতার বেদনা দূর করার চিকিৎসা গরিবের নাগালে আসা সত্যিই যুগান্তকারী ঘটনা। আর তাই দুইজনই একযোগে কুর্ণিশ জানাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রীকে। কেননা তাঁর উদ্যোগেই এই চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে সম্পূর্ণ নিখরচায়। এই পরিষেবার কারণে এবার থেকে বাংলার অনেক গরিব নিঃসন্তান দম্পতিও সন্তানের বাবা-মা হতে পারবে।

আরও পড়ুন, জুনিয়র ডাক্তারদের সমর্থনে সিনিয়র ডাক্তারদের গণইস্তফা আর জি করে

সুভাষের দুর্গা মানে আজকের কানুপ্রিয়া জানিয়েছেন, ‘এই ঘটনাটা অসম্ভব ভালো একটা খবর। একেবারে বৈপ্লবিক পদক্ষেপ। মানবতার কাছে এর মূল্য অসীম। কারণ বন্ধ্যত্বের সমস্যা তো আর আর্থিক সঙ্গতি দেখে আসে না। ঈশ্বরকে ধন্যবাদ, আমি বা আমার স্বামী সেই সমস্যার মধ্যে দিয়ে যাইনি। কিন্তু আমার মা-বাবা এই সমস্যায় ভুগেছেন। তখন দেবতার মতো তাঁদের জীবনে এসেছিলেন চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়। সরকারি স্বীকৃতি না পেয়ে তিনি চলে গিয়েছিলেন দুনিয়ার প্রতি অভিমান করে। কিন্তু সেই সরকারই আজ এত বছর পরে বোধ হয় প্রায়শ্চিত্ত করলো এমন একটা পদক্ষেপের মাধ্যমে, যার মধ্য দিয়ে হাসি ফুটবে অসংখ্য সন্তানকামী গরিব দম্পতির মুখে। একটা জিনিস মাথায় রাখা দরকার। সস্তায় বা বিনামূল্যে পরিষেবাটা মিলছে বলে যেন গুণমানের সঙ্গে কখনও আপস করা না হয়। চিকিৎসা বিজ্ঞানের যে কোনও সাফল্যই সকলের সাধ্যের মধ্যে আসা বাঞ্চনীয়। কিন্তু দুর্ভাগ্য, সব ক্ষেত্রে তা হয় না। সহায়ক প্রজনন প্রযুক্তিও এত দিন তা-ই ছিল। এ বার এসএসকেএম এবং পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণে সেটাও সকলের কাছে সাধ্যের মধ্যে চলে এল। যা মানসিক ও সামাজিক ভাবে বন্ধ্যত্বের শিকার বহু দম্পতিকে সমাজের মূল স্রোত থেকে ছিটকে যাওয়ার আশঙ্কাকে অনেকাংশেই নির্মূল করবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00