Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গলেই দুই আপ্ত সহায়কের মুখোমুখি বসিয়ে জেরা জ্যোতিপ্রিয়কে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার রাতেই ই এম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাঁকে ইডি হেফাজতে নিতে পারত। সেইমাফিক রাতেই তাঁকে হেফাজতে নেয় ইডি। মঙ্গলবার সকাল থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জেরা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  হাসপাতাল থেকে ক্লিনচিট দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী তাঁকে আজ থেকেই জেরা শুরু করল ইডি। 

রাতেই হাসপাতাল থেকে ছুটি পেয়ে হেঁটে সোজা হাসপাতাল থেকে বের হন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁকে ফিট সার্টিফিকেট দেয় হাসপাতাল। কড়া কেন্দ্রীয় বাহিনী প্রহরায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছন জ্যোতিপ্রিয়। রাতেই তাঁকে জেরার সম্ভাবনা ছিল। তবে তিনি শারীরিক দিক থেকে বিধ্বস্ত থাকায় তাঁকে জেরা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি দফতরে আসার পরেই তাঁকে খাবার দিতে আসেন মেয়ে প্রিয়দর্শিনী। মেয়েকেই আগে খাবার খাইয়ে পরীক্ষা করেন ইডি আধিকারিকেরা। তারপর মন্ত্রীর কাছে খাবার যায়। মন্ত্রীর জন্য ইডি দপ্তরে আলাদা সেলের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। সম্ভবত মন্ত্রীর দুই আপ্ত সহায়কের মুখোমুখি বসিয়ে মঙ্গলবার তাঁকে জেরা করতে পারে ইডি। ধৃত বাকিবুর রহমান ও তাঁর দুই আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও অমিত দে-র বয়ান মিলিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকেরা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00