Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেলের প্রথম দিনেই জ্যোতিপ্রিয়র পাতে পঞ্চব্যঞ্জন পরিবেশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এবার বাড়ির  খাবারের বদলে খেতে হবে জেলের খাবার-দাবার।  চিকিৎসকদের ডায়েট চার্ট অনুযায়ী প্রেসিডেন্সি জেলেতে বালুকে দেওয়া হবে খাবার। সোমবার  ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়  জ্যোতিপ্রিয়কে। সেইসময় প্রেসিডেন্সি জেলের তরফে বলা হয়, চিকিৎসকদের পরামর্শমতো, যে ধরনের ডায়েট জ্যোতিপ্রিয় মল্লিকের প্রয়োজন, তার পরিকাঠামো সংশোধনাগারে রয়েছে। এরপরই আদালতের নির্দেশ দেয় জ্যোতিপ্রিয়কে খেতে হবে জেলের খাবার-দাবার।

জেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে সেই খাবার খেয়েছেন মন্ত্রী।  এদিন মন্ত্রী জ্যোতিপ্রিয়ের মধ্যাহ্নভোজের থালায় ছিল আটার রুটি এবং ডালের পাশাপাশি ছিল, শাকসব্জি, সিদ্ধ ডিম এবং কিছু ফল।  পাশাপাশি  খাবার আগে ইনস্যুলিন ইঞ্জেকশনও দেওয়া হয় মন্ত্রীকে।  প্রসঙ্গত বর্তমানে প্রেসিডেন্সির  এই সেলের বাসিন্দা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে নিয়োগ মামলায় গ্রেফতার দুই বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ও। 

এবার সেই ভিআইপি সেলেই ঠাই হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর। উল্লেখ্য, এদিকে, রেশন দুর্নীতির মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর, সামনে আসে তিনটি সংস্থার নাম। সেই সংস্থাগুলির নাম  শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। ইডির তরফে দাবি করা হচ্ছে রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করতেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর একাধিক সংস্থা তৈরি করেছিল। এবার ইডির জালে উঠে আসছে সেই সংস্থারই নাম। বর্তমানে আদালত ৪ দিনের জন্য বালুকে জেল হেফাজতে পাঠিয়েছে। সেই সময় ইডিকে  তাঁকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে কোর্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00