Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। এদিন আদালতে চলছিল মেডিকেল কলেজে দুর্নীতির সংক্রান্ত মামলার শুনানি। আর সেই সময় নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচাপতি  সৌমেন সেন। এদিন আদালতে  বিচারপতি বলেছেন ‘এই আদালত অপমানিত হয়েছে। প্রেসকে বলার অধিকার সকলের রয়েছে। কিন্তু, বিচারপতির শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে। এনাফ ইস এনাফ। আমাদের কোনও অ্যাটাচমেন্ট নেই কোনও মামলাতেই। আমার কাউকে কিছু বলার নেই। আমি সবাইকে শ্রদ্ধা করি। আমার এই অভ্যাস নেই।’

সুপ্রিম কোর্টের নির্দেশে মেডিকেল কলেজে দুর্নীতির সংক্রান্ত মামলা সরেছে কলকাতা হাইকোর্ট থেকে। তবে বিচারপতি সৌমেন সেনকে শিক্ষা সংক্রান্ত কোনও মামলা শুনতে পারবেন না সেকথা বলেনি সুপ্রিম কোর্ট। তাই মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে শুনানি হয়।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন আরেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেন অবশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও কটুক্তি করেননি। এমনকি বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে যেভাবে আক্রমণ শানিয়েছেন, তা নিয়েও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির দ্বন্দ্বে সুপ্রিম কোর্ট নিজে থেকে পদক্ষেপ করেছে। এরপরেই সুপ্রিম রায়ে কলকাতা হাইকোর্ট থেকে সরেছে রাজ্যের সরকারি মেডিকেল কলেজের সংরক্ষিত আসনে ভর্তিত ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলা দুটি। কিন্তু এই গোটা ঘটনায় কলকাতা হাইকোর্টের তরফে কোনও বিবৃতি প্রকাশিত হয়নি। তবে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম দুই বিচারপতির দ্বন্দ্বের ঘটনায় জানিয়েছেন, এই ঘটনায় তিনি লজ্জিত। দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00