Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য সংস্থার শীর্ষ পদে বসতে পারেন কলকাতার ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন এক চমকপ্রদ বিপ্লব। ট্রাম্প শাসনের প্রত্যাবর্তনের পর নতুন রূপে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে সেজে উঠছে মার্কিন মুলুকের প্রশাসনিক শীর্ষ পদগুলি। এবার সেই গণ্যমান্যদের তালিকায় যুক্ত হতে চলেছে এক বাঙালির নাম। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং অর্থনীতিবিদ জয় ভট্টাচার্য(Jay Bhattacharya) এবার ট্রাম্পের(Donald Trump) নজরে। এই বাঙালি ব্যক্তিকেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (NIH)-এর শীর্ষপদে বসানোর চিন্তাভাবনা করছে নয়া সরকার। তিনিই যে পরবর্তীকালে এই পদের দাবিদার হতে চলেছেন এই জল্পনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেনে আচমকাই হৃদরোগে আক্রান্ত বৃদ্ধ, টিকিট পরীক্ষকের বুদ্ধিমত্তায় বাঁচল প্রাণ

এই সপ্তাহেই ট্রাম্প শাসনের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও মানব পরিষেবা দফতরের শীর্ষকর্তা রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে দেখা করেছেন জয় ভট্টাচার্য। এনআইএইচ সহ বেশকিছু স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে শীর্ষপদের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে। তাঁর মধ্যে অন্যতম জয় ভট্টাচার্য। কিন্তু কে এই জয় ভট্টাচার্য যাকে আমেরিকায় এত বড় পদে বসানোর জন্য ভাবা হচ্ছে? এই বাঙালির পরিচয় আপনিও জানেন না? চলুন তবে জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ কলকাতায় অপরাধ রুখতে গোয়েন্দাদের কড়া দাওয়াই দিলেন পুলিশ কমিশনার

১৯৬৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন জয়। ছোট থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞানের অধ্যাপক এবং ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের একজন সহযোগী গবেষক হিসেবে কাজ করছেন তিনি। জয় একজন এমডি ডিগ্রীধারী এবং অর্থনীতিতেও পিএইচডি করেছেন। তিনি নিজেও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। গবেষণার পাশাপাশি স্ট্যানফোর্ডের ডেমোগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স অফ হেলথ অ্যান্ড এজিং-এর পরিচালনাও করেন তিনি। এছাড়াও ডাঃ ভট্টাচার্য করোনা পরিস্থিতির একজন বিশিষ্ট বিশ্লেষক ও সমালোচকের ভূমিকাও পালন করেছেন। এহেন সব্যসাচী ব্যক্তিত্বকে স্বাস্থ্য সংস্থার শীর্ষপদে বসালে আখেরে লাভ হবে বলেই মনে করছে ট্রাম্প সরকার। এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের নেক নজরেই রয়েছেন তিনি ফলে তাঁর এই পদে আসীন হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েই যাচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00