Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাথরুমে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী! ভর্তি হাসপাতালে

তৃণমূলের তরফে শেষ হওয়া বিধানসভা নির্বাচনে জানানো হয়েছিল, ৮০ উর্দ্ধে কাউকেই আর ভোটে দাঁড়ানোর টিকিট দেওয়া হবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন শিবপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী। ৮৫ বছর বয়সী এই নেতা মঙ্গলবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গেই শিবপুর তথা হাওড়ার এই জনপ্রিয় নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

৮৫ বছরের এই বিধায়ককে মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে ওই হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে বলে জানিয়েছে পরিবার। কিছুদিন আগেই করোনাকে জয় করে বাড়ি ফেরেন এই বর্ষীয়ান নেতা। চলতি বছরে বিধানসভা নির্বাচনের আগে গত ৫ মার্চ দলের প্রার্থিতালিকা ঘোষণার পর দেখা যায়, তা থেকে বাদ পড়েছেন পাঁচ বারের বিধায়ক জটু লাহিড়ী। এর পরই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন এই প্রবীণ রাজনীতিক। বিজেপি-র রাজ্য কমিটিতেও জায়গা করে নেন তিনি।

তৃণমূলের তরফে শেষ হওয়া বিধানসভা নির্বাচনে জানানো হয়েছিল, ৮০ উর্দ্ধে কাউকেই আর ভোটে দাঁড়ানোর টিকিট দেওয়া হবে না। তাই সেই নিয়মের গেরোয় বিধায়ক হওয়া থেকে বাদ পড়েন জটু লাহিড়ী। তাই ক্ষোভে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান জটু লাহিড়ী। কিন্তু শেষমেশ কিছুই লাভ হয়নি তাঁর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00