Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাদক চিহ্নিতকরণ যন্ত্র বসানোর চিন্তাভাবনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় ফের শিরোনামে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের মধ্যে মাদক সেবন, বহিরাগত দাপট, র‍্যাগিং, সিসিটিভি বিতর্ক সহ একাধিক অভিযোগ সামনে আসে। এবার মাদক ঠেকাতে নতুন প্রযুক্তি আনার চিন্তাভাবনা চলছে যাদবপুরে। তেমনই ইঙ্গিত দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ।

বিভিন্ন সংস্থায় যেমন মাদক চিহ্নিত করার যন্ত্র থাকে, তেমনই ব্যবস্থা যাদবপুরে নেওয়ার পরিকল্পনা চলছে বলে ধারণা। এতে ক্যাম্পাসে কেউ মাদকদ্রব্য নিয়ে ঢুকতে গেলেই ধরা পড়ে যাবে। উপাচার্য এই বিষয়ে বলেন, ‘‘দেশে নারকোটিক্স আইন আছে। সেই আইনের মধ্যে থেকেই আমরা যা করার করব। যে প্রযুক্তি ব্যবহার করা যায়, করা হবে।’’

গত ৯ই অগস্ট যাদবপুরের মেন হোস্টেলের নীচে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রথম বর্ষের পড়ুয়াকে। পরেরদিন তাঁর মৃত্যু হয়। এরপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে অভিযোগ ওঠে। রাজনৈতিক তরজা রয়েছেই। তবে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। হস্টেল এবং ক্যাম্পাস মিলিয়ে আপাতত কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছে। সেখানে ২৬টি সিসি ক্যামেরা বসানো হবে বলেই খবর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00