Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

র‍্যাগিং রুখতে ২৪ নভেম্বর বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

র‍্যাগিং রুখতে বিশেষ বৈঠক ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। আগামী ২৪ নভেম্বর ওই বৈঠক ডাকা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বিশেষভাবে সক্ষম এক ছাত্রকে র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে থানায় এফআইআর করেছে কর্তৃপক্ষ। এবার র‍্যাগিং রুখতে বিশেষ বৈঠক ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী ২৪ নভেম্বর ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থিত থাকবেন।

জানা গিয়েছে আক্রান্ত ছাত্রের নাম বুদ্ধদেব জানা। তার দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিসি সিনিয়র হোস্টেলে থাকে সে। গত ৭ তারিখ নিউ ব্লক হোস্টেলে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল সে। ৯ নভেম্বর একটি পরীক্ষা ছিল বুদ্ধদেবের। তার দৃষ্টিশক্তি কম হওয়ায় পরীক্ষায় তার হয়ে লেখার জন্য এক জন রাইটারের প্রয়োজন ছিল তার। আর সেই কারণে রাইটারের সন্ধানে সে ওই হস্টেলে গিয়েছিল বলে দাবি তার। বুদ্ধদেবের অভিযোগ, ওইদিন নিউ ব্লক হোস্টেলে এসেছিল বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তনী।  আচমকাই সে বুদ্ধদেবের উপর চড়াও হয়।  তাকে মারধর করে। অভিযুক্ত প্রাক্তনী ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। রাজ্য তথা দেশের নামকরা এই শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় শোরগোল পড়ে যায়, আক্রান্ত ছাত্র অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে এবং ইউজিসি হেল্পলাইনে অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে অভিযোগ পাওয়ার ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি রাগিং সেল। সেই তদন্ত শেষ হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে যাদবপুর থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৫০৪, ৫০৬ ধারায় মামলা রুজু করা হয় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে। এরপর শনিবার ঘটনার বিবরণ জানিয়ে বিভাগীয় প্রধানকে চিঠি আক্রান্ত ছাত্র। তার ভিত্তিতে ২৪ তারিখে বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিস্তারিত আসছে…

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00