Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডেঙ্গু রুখতে অনলাইন ক্লাসের ভাবনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ডেঙ্গু রুখতে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের ভাবনা। মঙ্গলবার জাতীয় কর্মসমিতির বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। অরবিন্দ ভবনে শুরু হয়েছে বৈঠক। এই বৈঠকে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য।

পরিবর্তিত পরিস্থিতিতে অনলাইন ও অফলাইন দুইভাবেই ক্লাস নেওয়া নিয়ে আলোচনা হতে পারে। দুর্গাপুজো পর্যন্ত এইভাবেই ক্লাস চলার পরিকল্পনা কর্তৃপক্ষের। ডেঙ্গু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়।

এই প্রসঙ্গে উপাচার্য জানিয়েছেন, “বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপারিন্টেডেন্ট পরামর্শ দিয়েছেন যে, পড়ুয়ারা কয়েক দিনের জন্য হস্টেল ছেড়ে দিলে ভাল হয়। কারণ ডেঙ্গি পরিস্থিতি বৃদ্ধি পেলে তা সামাল দেওয়ার মতো পরিকাঠামো আমাদের নেই।”

বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে অনলাইন ক্লাস করানোর মতো পরিকাঠামো  ও পরিস্থিতি রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।  মঙ্গলবার তাই সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার উপাচার্যকে রাজ্যপাল অনলাইন ও অফলাইন দুইভাবেই ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।

সম্প্রতি ডেঙ্গু নিধনে পথে নেমেছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। আচমকাই তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।  চারপাশের পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন। ইতিমধ্যেই যাদবপুরের বেশ কয়েক জন পড়ুয়া এবং কর্মী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে এক পড়ুয়ার মৃত্যুও হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00