Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতার গুরুত্বপূর্ণ পাঁচ উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার উদ্যোগ 

নভেম্বরে শুরু হবে পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি:  গড়িয়াহাট-সহ পাঁচটি সেতুর ভারবহন ক্ষমতা নিয়ে নভেম্বরে শুরু হবে পরীক্ষা। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বুধবার হুগলি রিভার ব্রিজ কমিশনারের সঙ্গে বৈঠকে বসে কলকাতা পুলিশ। এই বৈঠকেই সেতুর ভারবহন ক্ষমতা নিয়ে আলোচনা হয়। গড়িয়াহাট ছাড়া বাকি চারটি সেতু হল পার্কস্ট্রিট, এজেসি বোস রোড, উত্তর কলকাতার লকগেট, দমদম নাগেরবাজারের উড়ালপুল। তবে এসব সেতুর মধ্যে এজেসি বোস রোড ফ্লাইওভারের গুরুত্ব তুলনামূলকভাবে বেশি হওয়ায় টানা বন্ধ না রেখে আট ঘণ্টা বন্ধ রেখে পরীক্ষা করা হবে।

উল্লেখ করা যেতে পারে, কলকাতায় সাম্প্রতিক অতীতে একাধিক সেতু ভেঙে যাওয়ার পর থেকে পূর্তদফতর শহরের গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে নির্মীয়মাণ পোস্তা সেতু ভেঙে যাওয়ার পর পূর্তদফতর সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার দিকে বিশেষ নজর দেয়। সেটাই শেষ নয়। ভেঙে গিয়েছিল মাঝেরহাট সেতু।  

টালা সেতু ভাঙার আগে রাজ্য সরকার বিশেষজ্ঞ কমিটির দ্বারস্থ হয়েছিল। পূর্ত দফতর শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা করে দেখে। বিদ্যাসাগর সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা করে দেখে পূর্তদফতর। এর জন্য তৈরি করা হয়েছিল বিশেষজ্ঞদের একটি দল। বিশেষজ্ঞ দলে ছিলেন ইঞ্জিনিয়র, সেতু বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদ। এবার একসঙ্গে শহরের পাঁচ গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিল পূর্ত দফতর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00