Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ও শিল্পপতি গৌতম আদানির বৈঠক

বৈঠক হয়েছে এক ঘণ্টার, ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্নে  বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাের সঙ্গে বৈঠক করলেন বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বৈঠক চলে প্রায় এক ঘণ্টা।  বৈঠক ইতিবাচক বলে সূত্রের খবর।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বৈঠকে বিশিষ্ট এই শিল্পপতি রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন  দুটির গুরুত্বপূর্ণ বন্দরে বিনিয়োগেরও। একটি হলদিয়া এবং দ্বিতীয়টি দেশের অন্যতম প্রাচীন বন্দর খিদিরপুর। 

আদানিকে আসন্ন শিল্প সম্মেলনে অংশগ্রহণের আবদেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।  সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে  আসন্ন শিল্পসম্মেলনে অংশগ্রহণ করতে পারেন বিশিষ্ট এই শিল্পপতি। রাজ্যের পরিবেশ যে বিনিয়োগবান্ধব, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার বিশিষ্ট এই শিল্পপতির বৈঠক থেকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00