Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেশামুক্তি কেন্দ্রের আড়ালে মধুচক্র, ধুন্ধুমার হাওড়ায়

নেশামুক্তির কেন্দ্রের আড়ালেই চলছিল মধুচক্র। আর বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার নিশ্চিন্দা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেশামুক্তির কেন্দ্রের আড়ালেই চলছিল মধুচক্র। আর বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার নিশ্চিন্দা এলাকায়। শনিবার সকালে এই বিষয়টিকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার বেঁধে যায়। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে নেশামুক্তি কেন্দ্রের মালিক এবং কর্মীরা পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রে মহিলা রোগীদের চিকিৎসা করার নামে তাঁদেরকে দিয়ে নানারকম অবৈধ কাজকর্ম করানো হচ্ছিল। এই বিষয়টি স্থানীয়রা জানলেও হাতে কোনও প্রমাণ না থাকায় এতদিন সরব হননি। কিন্তু এবার হাতেনাতে প্রমাণ পাওয়ায় বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হন স্থানীয়রা। ওই নেশামুক্তি কেন্দ্রের মালিকের স্ত্রী বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান। শনিবার সকালে নেশামুক্তি কেন্দ্রের মালিকের স্ত্রী থানায় অভিযোগ করেন, নেশামুক্তি কেন্দ্রের আড়ালে মধুচক্র চলছে। এরপর জমা ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীয় মানুষজন। ওই নেশামুক্তি কেন্দ্রের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ঘটনার খবর পৌঁছয় নিশ্চিন্দা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ নেশামুক্তি কেন্দ্রে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশ আসার আগেই পালিয়ে যান নেশামুক্তি কেন্দ্রের মালিক এবং অন্য কর্মীরা। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য এর আগেও একাধিকবার নেশামুক্তি কেন্দ্রে অবৈধ কাজ চালানোর অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এমনকি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসা করাতে আসা রোগীদেরত্মারধর করারও অভিযোগ উঠেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00