Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে CBI তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

এলএসটির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এসএলএসটির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সোমবার ওই দুর্নীতির সঠিক তদন্ত করে সিবিআইকে ২৮ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় আদালত। বুধবার সেই মামলার শুনানিও ছিল কিন্তু তার আগেই মঙ্গলবার কোর্টের দেয় নির্দেশকে রীতিমত চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। 

এর আগেও এই এসএলএসটি নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি। ঘটনার সঠিক কিনারা করতে দুই প্রাক্তন চেয়ারম্যানকে আদালতে হাজিরার নির্দেশও দেওয়া হয়। নির্দেশমত আদালতে হাজির হয়েছিলেন দুই প্রাক্তন চেয়ারম্যান । তাঁরা উভয়েই জানিয়েছিলেন যে, নিয়োগ সংক্রান্ত কোনও সুপারিশে তাঁরা কোনও সই করেননি। তাই এই সংক্রান্ত কোনও বিষয় তাঁদের অবগত নয়। নিয়োগের সুপারিশপত্রে সই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও তার কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ এর দায় একে অপরের উপর চাপিয়ে দেয়। দুই সরকারি সংস্থার তরফেই সুপারিশপত্র দেওয়ার দায় অস্বীকার করা হয়। 

এখানেই এই সমস্যার সমাধান হয়নি। এছাড়াও নানা অভিযোগ রয়েছেই। তার মধ্যে যেমন, পরীক্ষায় অসফল পরীক্ষার্থীর এসএলএসটিতে চাকরি পাওয়া, গ্রুপ ডি নিয়োগ মামলাতে বেনিয়মের অভিযোগ, নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে বেনিয়মের মত অভিযোগ উঠেছে বারংবার। এই ঘটনারই সঠিক অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশকেই রীতিমত চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। আগামী ১৪ মার্চ  এই মামলার পরবর্তী শুনানি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00