Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান আর মাত্র ২ ঘণ্টা, ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেড রোডে চলছে দুর্গাপুজোর কার্নিভাল।  আর এই সময় আবহাওয়া নিয়ে  বড় আপডেট দিল আবহাওয়া দফতর।  স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা-সহ রাজ্যের ৪ জেলায় নামবে বৃষ্টি। জারি হয়েছে সতর্কতা।

বলা বাহুল্য, কার্নিভালের দিন যে বৃষ্টি হবে তা আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। এদিন কলকাতা, নদিয়া, হুগলী ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে আবহাওয়া শুষ্ক থাকবে।   তবে স্বস্তির বিষয় কার্নিভালের সময়  বৃষ্টি হলেও  খুব বেশিক্ষণ বা একটানা  হবে না। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকেছে বলে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এটি আরও শক্তি বাড়িয়ে পদুচেরি উপকূলের দিকে এগোবে।  অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে বিপরীতে একটি  ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তারজেরেই বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আবহাওয়া শুষ্ক হবে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, রবিবার আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে ঘূর্ণাবর্তের জেরেই বঙ্গে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00