Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) আদালত অবমাননার রুল জারি করে ডেকে পাঠিয়েছে প্রেসিডেন্সি জেল সুপারকে।।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাই কোর্ট (Calcutta HC) আদালত অবমাননার রুল জারি করে ডেকে পাঠিয়েছে প্রেসিডেন্সি জেল সুপারকে। ২২ সেপ্টেম্বর আদালতে সশরীরে হাজিরা দিতে হবে সুপারকে।

কয়লা পাচার কাণ্ডে ধৃত বিকাশ মিশ্রের ৪৮ ঘণ্টা পর পর স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশ মানেননি প্রেসিডেন্সি জেলের সুপার। চিকিৎসক জেলে তাঁকে চিকিৎসা করতে গেলে ফেরত পাঠানো হয়। এই ঘটনায় জেল সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে তাঁকে ডেকে পাঠিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচি ও অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ, ২২ সেপ্টেম্বর আদালতে সশরীরে হাজিরা দিতে হবে প্রেসিডেন্সি জেল সুপারকে। হাজিরা দিয়ে ওইদিন সুপারকে আদালতের নির্দেশ না মানার কারণ দর্শাতে হবে।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গত বছর ১৫ এপ্রিল বিকাশ মিশ্রকে (Vikas Mishra) গ্রেফতার করেছিল। এরপর একাধিকবার অসুস্থতার কথা বলে সিবিআই হেফাজত এড়িয়েছেন বলে অভিযোগ। বর্তমানে বিকাশ প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। কলকাতা হাইকোর্ট এক মামলায় গত ২৯ আগস্ট সিবিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে বিকাশ মিশ্রকে ৪৮ ঘন্টা অন্তর সংশোধনাগারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশের পর গত ৩১ আগস্ট প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) গিয়ে বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিকিৎসক। বিকাশ সুস্থ বলে আদালতে সিবিআই এর চিকিৎসক জানান। এরপর ৩ সেপ্টেম্বর আবার বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে জেল সুপার সিবিআইয়ের চিকিৎসককে স্বাস্থ্য পরীক্ষা না করিয়ে ফিরিয়ে দেয় বলে অভিযোগ।

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00