Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোপন চিঠির রহস্য উন্মোচন করলেন না রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য মন্ত্রিসভার রদবদলের ফাইল অনুমোদন করে রাজভবন থেকে নবান্নে পাঠালেন রাজ্যপাল।মধ্যরাতে রাজ্যপালের জোড়া ‘গোপন চিঠি’ নিয়ে তরজা অব্যাহত। নবান্নে যে খামবন্দি চিঠি পৌঁছেছে এবং যেটি দিল্লিতে পাঠানো হয়েছে, তার বিষয়বস্তু কী? এ নিয়ে সবমহলে কৌতূহল তুঙ্গে। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে কী লেখা, তা নিয়ে কী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে, এসব নিয়ে জানতে চাইলে রাজ্যপাল সিভি আনন্দ বোস(C V Ananda Bose) সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, ”মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন। এখন তাঁকে টেনশন দিতে চাই না। তিনি ফিরে এলে আলোচনা করা যাবে।” প্রশ্ন উঠছে ‘গোপন চিঠি’র সঙ্গে মুখ্যমন্ত্রীর ‘টেনশনের’ কথা কেন বললেন রাজ্যপাল?

কী এমন আছে চিঠিতে?সোমবার রাজভবনে(Rajbhavan) সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, ”গোপন জিনিস গোপন থাকা ভাল। মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন, তাঁর ব্যাগের বোঝা বাড়াতে চাই না। টেনশন দিতে চাই না। ফিরলে কথা হবে। এই বিষয় প্রাপক উত্তর দিতে পারেন।” ১২ তারিখ অর্থাৎ মঙ্গলবার স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফিরবেন ২৩ সেপ্টেম্বর। তারপরই কি গোপন চিঠির বিষয় প্রকাশ্যে আসবে? এদিন ব্রাত্য বসুর টুইট নিয়ে রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”ব্রাত্য বসু জুনিয়র অ্যাপয়ন্টি। ওঁর কথার জবাব দিই না।
ব্রাত্য বসু জুনিয়র apointee।

নাম না করে রাজ্যের শিক্ষা মন্ত্রীর প্রসঙ্গে তির্যক মন্তব্য রাজ্যপালের।এদিন রাজভবনে একাধিক বিল আটকে রয়েছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রাজ্যপাল(Govonor) বলেন,মোট ৮ টা বিল। যার মধ্যে সাত টা বিল ক্লাফিরেশন চেয়ে দফতরে পাঠানো হয়েছে। ১ টা রাজভবন আছে । কারন সেটা বিচারাধীন। তবে এদিন রাজ্যমন্ত্রী সবার রথ বদলের যে বিল রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠালাম ছিল তা রাজভবন অনুমোদন করে পাঠিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন যে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেন,বিক্ষোভ গণতান্ত্রিক অধিকার। যে কেউ দেখাতে পারে। তবে গোপন চিঠির বিষয় নিয়ে যে রহস্য তৈরি হয়েছে, তা কিন্তু এদিন পর্যন্ত বজায় রইল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00