Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যপালের বিদেশ যাত্রা স্থগিত, কারণ নিয়ে ধোঁয়াশা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপালের বিদেশ যাত্রা স্থগিত, কারণ নিয়ে ধোঁয়াশা। সূত্রের খবর, ২৬ তারিখ দিল্লি থেকে আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু, দিল্লি থেকে ছাড়পত্র এলেও আপাতত আমেরিকা সফর বাতিল। রাষ্ট্রপতি ভবন থেকে ছাড়পত্র মেলেনি। এমনটাই খবর রাজভবন সূত্রে। জানা গিয়েছে আগামী ২৯সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত ওয়াশিংটনে একটি সেমিনারে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের।

রাজ্যে যেহেতু আর্থিক অনটন চলছে ,তাই এমতো পরিস্থিতিতে রাজ্যের কোষাগার থেকে খরচ করে বিদেশ যাত্রা করতে নাকি নারাজ রাজ্যপাল। একই সঙ্গে রাজ্যে ডেঙ্গুতে(Dengu) একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে তাই এমত পরিস্থিতিতে রাজ্যপাল (Govonor)বিশ্ব সংস্কৃতি উৎসবে অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নেন।আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগদানের জন্য রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুন রাজ্যপাল বোসকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে রাজভবনের তরফে জানানো হয়। বিশ্ব সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক কমিটির প্রধান হিসাবে মুন ‘ভারতের সাংস্কৃতিক রাজধানী’ কলকাতার বাসিন্দা তথা পশ্চিমবঙ্গের প্রথম নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজভবনে(Rajbhavan)।

আমেরিকার একাধিক শহরে তাঁর কর্মসূচি ছিল। সে সব মিটিয়ে ৭ অক্টোবর কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু শেষ পর্যন্ত ‘আর্থিক কারণ’ দেখিয়ে সফর বাতিল করে দিলেন তিনি।রাজ্যপালের প্রস্তাবিত সফরে আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথাও ছিল। কিন্তু সোমবার রাজভবন জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে সেই বৈঠক হবে। বিদেশ সফর বাতিলের কারণ হিসাবে রাজভবনের তরফে ‘বেহাল আর্থিক দশা’র যে কারণ দেখানো হয়েছে, তাতে রাজ্যপাল-নবান্ন সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00