Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার রাজ্যপালকে জেড প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) নিরাপত্তা (Security) বাড়ানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা (Z plus Category Security) দেওয়া হল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। বুধবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এবার থেকে বাংলার রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্রের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। ভারতের যেখানেই তিনি যাবেন তাঁকে সর্বদা নিরাপত্তা দেবে সিআরপিএফের জওয়ানরা। উল্লেখ্য রাজ্যের পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনখড়কেও জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। এবার বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও একই ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

সূত্রের খবর, দেশের‌ গোয়েন্দা সংস্থাগুলি পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দানের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে বলা হয়েছিল— বাংলার রাজ্যপালের জীবনের ঝুঁকি আরও বেড়েছে। সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যপালের নিরাপত্তা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। গত ডিসেম্বর মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। যদিও ছাত্রছাত্রীদের সেই বিক্ষোভ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়ারা। বাংলার রাজ্যপাল এই বিশ্ববিদ্যালয়ের আচার্য। তাই তাঁর সামনে বিক্ষোভ দেখিয়েছিল ছাত্রছাত্রীরা। সেই সময় ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বললেও বিক্ষোভকে আমল দেননি তিনি। তবে নিরাপত্তা যেন কোনও বিঘ্ন না ঘটে তাই এবার এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00