Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদেশযাত্রা নিয়ে চিঠির আদানপ্রদান রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর

বিদেশ সফর কেমন হল, তা চিঠি দিয়ে জানতে চান রাজ্যপাল। সেই চিঠির জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ‘সফর খুব ভাল হয়েছে’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশ সফর সেরে শনি রাতে বাংলায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। লগ্নি(FDI) আনার লক্ষ্যে বিদেশ সফরে(Foreign Tour) গিয়েছিলেন তিনি। এবার তিনি ফিরে আসতেই তাঁকে চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। বিদেশ সফর কেমন হল, তা চিঠি দিয়ে জানতে চান রাজ্যপাল। সেই চিঠির জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ‘সফর খুব ভাল হয়েছে’। রাজ্যে শিল্পের জন্য লগ্নি আনতে ১১ দিনের স্পেন এবং দুবাই সফরে যান মমতা। সফরের আগেও শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যপাল বোস। শনিবারই রাজ্যে ফিরেছেন মমতা। তার পর গতকালই ফের চিঠি চেয়ে সফরের অভিজ্ঞতা জানতে চান রাজ্যপাল বোস। চিঠির জবাবও দিয়েছেন মমতা। এই চিঠি বিনিময়কে(Exchange of Letters) সৌজন্য হিসেবেই দেখছে রাজ্যের রাজনৈতিক মহল।

তবে চিঠির মাধ্যমে কুশল বিনিময় হলেও, নবান্ন এবং রাজভবনের মধ্যে সংঘাত পরিস্থিত অব্যাহত রয়েছে।  শনিবারই নতুন করে সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ। কারণ রাজভবনে নতুন বিধায়ককে শপথ গ্রহণ করানো নিয়ে রাজভবনে আমন্ত্রণ জানানো হলে, তীব্র প্রতিক্রিয়া জানায় রাজ্য সরকার। সেই আবহেই আবার চিঠি বিনিময়। একদিকে সংঘাত, অন্য দিকে সৌজন্য, বর্তমানে নবান্ন এবং রাজভবনের সমীকরণকে এভাবেই ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। স্পেন এবং দুবাই সফর সেরে রাজ্যে ফিরে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সেখানে তিনি বলেন, ‘বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছি। এত সফল কর্মসূচি খুব কম দেখেছি আমি। প্রবাসী বাঙালিরা আমার সঙ্গে কথা বলতে পেরে খুশি।’ সংযুক্ত আরব আমিরশাহির সরকার এবং সেখানকার শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়ে এসেছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00