Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে এফআইআর

স্বপন মজুমদারের বেফাঁস মন্তব্যের ঘটনায় বনগাঁ থানায় এফআইআর দায়ের করেছেন জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ। দায়ের এফআইআর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অনুব্রত সিবিআইয়ের মুখোমুখি হলে তৃণমূলের সব কুকীর্তি সামনে চলে আসবে। তাই তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষাক্ত ইঞ্জেকশনে মরতে হতে পারে। তাঁকে মেরে ফেলা হতে পারে। বীরভূমের বগটুই-কাণ্ডের মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল এখন পেট ফুলিয়ে উডবার্ন ওয়ার্ডে শুয়ে আছে। আমার তো মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ওই উডবার্ন ওয়ার্ড থেকে তাঁকে আর ফিরতে দেবেন না। কারণ, অনুব্রত ফিরলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব কুকীর্তি উগরে দেবেন সিবিআইয়ের কাছে। সিবিআই জানতে পারলে ভাইপো, পার্থ চট্টোপাধ্যায় সকলে জেলে যাবে। অনুব্রত মণ্ডল ভাবছেন, উডবার্নের বেডে শুয়ে সিবিআইয়ের হাত থেকে বেঁচে যাবেন। কিন্তু তা হবে না। আগামিদিনে অনুব্রতকে সিবিআইয়ের দরজায় যেতে হবে, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষাক্ত ইঞ্জেকশনে মরতে হবে।’ বিষাক্ত এই বক্তব্য রেখেছেন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ(Bongna South) বিধানসভা কেন্দ্রের বিধায়ক(MLA) স্বপন মজুমদার(Swapan Majumdar)। আর এই বক্তব্যের জেরেই রবিবার রাতে তাঁর বিরুদ্ধে বনগাঁ থানায় এফআইআর দায়ের করেছেন জেলা তৃণমূল(TMC) সভাপতি গোপাল শেঠ(Gopal Seth)।

স্বপন মজুমদারের বেফাঁস মন্তব্যের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও তিনি এই ধরনের বেফাঁস মন্তব্য করেছেন। তার জেরে তৃণমূল থেকে শুরু করে আমজনতা মায় মহিলাদের বিক্ষোভের মুখেও পড়েছেন। ঘটনার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে বঙ্গ বিজেপি(BJP) নেতৃত্বকেও। এবারেও সেই একই ঘটনা ঘটেছে। স্বপনের মন্তব্যকে তাঁর ব্যক্তিগত মত বলেই জানিয়ে দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এমনকি তাঁরা এটাও জানিয়েছে, স্বপনের মন্তব্যের কোনও দায়ভার তাঁরা নেবেন না। এই অবস্থায় কোনঠাসা স্বপন কেন এই কথা বললেন তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। রবিবার গাইঘাটায় বিজেপির এক সভা থেকে স্বপন মজুমদার অনুব্রতকে নিয়ে মুখ খোলেন। আর সেখানেই তিনি ওই বিস্ফোরক দাবি করেন। তাঁর এহেন দাবি নিয়ে এখন প্রশ্ন তুলেছেন গোপাল শেঠ। তাঁর দাবি, ‘মুখ্যমন্ত্রী এবং অনুব্রত মণ্ডল(Anubrata Mondol) নিয়ে স্বপন মজুমদার যে মন্তব্য করেছেন, তারপর আমাদের মনে হয়েছে বিজেপি এমন ঘটনা ঘটাতে পারে। তাই আমরা চাই প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক। যে ঘটনার কথা সিবিআই জানে না, সেকথা বিজেপি কীভাবে জানল তা নিয়ে প্রশ্ন আছে আমাদের।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00