Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BREAKING: পার্ক সার্কাসে চলল গুলি, মৃত পুলিশকর্মী-সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরদুপুরে এলোপাথারি গুলি চলল পার্ক সার্কাসে। স্থানীয়দের দাবি, এক পুলিশকর্মী গুলি চালান। বাংলাদেশ উপদূতাবাসের কাছে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। আট থেকে দশ রাউন্ড গুলি চলে বলে খবর। এই ঘটনায় একজন মহিলা এবং এক জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাংলাদেশ উপদূতাবাসের কাছে এক নিরাপত্তারক্ষী আচমকাই এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। আট থেকে দশ রাউন্ড গুলি চলে বলে খবর। ওই নিরাপত্তারক্ষী নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকেঙ্গুলি চালান। সেই গুলি লেগে এক মহিলা ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে মহিলাকে গুলি করার পর নিজের রাইফেল দিয়ে নিজেকে গুলি করেন ওই নিরাপত্তারক্ষী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কড়েয়া থানার পুলিশ। পৌঁছন পুলিশের উর্ধ্বতন আধিকারিকরা। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  কেন ওই নিরাপত্তারক্ষী গুলি চালালেন তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, যে মহিলাকে ওই নিরাপত্তারক্ষী গুলি করেন তিনি স্কুটিরে চেপে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকা তাঁর দেহে গুলি লাগে। এর পর নিজেকে গুলি করেন ওই নিরাপত্তারক্ষী। জানা গিয়েছে, সদ্য কাজে যোগ দিয়েছিলেন ওই নিরাপত্তারক্ষী।

গুলি চালানোর এই ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, “মনে হয় ওই পুলিশ কর্মী ডিপ্রেশনে ভুগছিলেন। সেই কারণেই এই ধরনের ঘটনা। পরপর ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চলেছে। এলাকার সকলে আতঙ্কে।” অ্যাডিশনাল পুলিশ কমিশনার জানান, ওই কনস্টেবল সম্ভবত ডিপ্রেশনে ছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00