Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া মানে, বাংলার কন্ঠ রোধ করে দেওয়া: ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘এটা একটা অসভ্য বর্বর মূর্খ দল। এরা মন কি বাত বলে, কিন্তু ভারতবাসীর মন কি বাত শোনার ধৈর্য নেই। একটা স্বৈরতন্ত্রের সরকার। যার এখন দুটো স্ক্র্যাচ নিয়ে হাঁটছে । একটা  নীতীশ কুমার একটা চন্দ্রবাবু নাইডু।’ সোমবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে এভাবেই তোপ দাগেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন,’মুখ্যমন্ত্রীকে পাঁচ মিনিট বাদে মাইক বন্ধ করে দেওয়ার অর্থ বাংলার মানুষের কন্ঠ রোধ করা। বাংলায় বিজেপি বারবার ধাক্কা খেয়েছে। এবারও শেষ হয়ে যাচ্ছিল। ইসবার ২০০ পার, হয়ে গেছে পগার পার।’

‘তাদের মনের মধ্যে যে অন্যায় বোধ.. বাংলাকে বঞ্চনার; বাংলা আবাসের টাকা আটকানোর, গরিব মানুষের ১০০ দিনের টাকা আটকানোর আবাসের টাকা আটকানো। তাঁরাএসব শুনে লজ্জিত হবে, তাই মুখ্যমন্ত্রীকে বলতে দেয়নি। আমরা বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করেছি এর তীব্র প্রতিবাদ জানাই। বিজেপির বাংলা ভাগ চায়। বঙ্গভঙ্গ করে দিয়ে যে অন্যায় বিজেপি(BJP) করছে তার তীব্র প্রতিবাদ জানাই।’

ফিরহাদ আরো বলেন, ‘তোকে বাংলার মানুষ দিচ্ছে না ভোট। তোদের সাম্প্রদায়িক রাজনীতিতে বাংলার মানুষ না বলে দিয়েছে। সেখানে বাংলার মানুষকে বঞ্চনা করা, কন্ঠরোধ করে দেবে মুখ্যমন্ত্রীর? ক্ষমতা আছে? বাংলার মানুষ গর্জে উঠেছে।’ বিজেপিকে এভাবেই হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেন ফিরহাদ।

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

0:00