Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দিদি’র কাছ থেকে ফোঁটা নিলেন ফিরহাদ, অরূপ, সুব্রত, শোভন

‘দিদি’র বাড়িতে ভাইফোঁটা নিতে হাজির হয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কিছু শীর্ষ নেতা। লিস্টে নতুন করে নাম জুড়েছে কয়েকজনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা’ – এই কথা বলেই এদিন দাদা আর ভাইদের কপালে ফোঁটা দিয়েছে দিদি আর বোনেরা। সেই ভাইফোঁটার উৎসবের আঁচ পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কালিঘাটের বাড়িতেও। প্রতিবছরই ‘দিদি’র বাড়িতে ভাইফোঁটা(Bhaifnota) নিতে হাজির হন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) কিছু শীর্ষ নেতা। এবছরেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে গতবারের তালিকা থেকে কেউ কেউ যেমন বাদ পড়েছেন, তেমন লিস্টে নতুন করে নাম জুড়েছে কয়েকজনের। মুখ্যমন্ত্রীর বাড়ির ভাইফোঁটা ঘিরে প্রতিবছর আকর্ষণ থাকে রাজ্যবাসীর। কে কে ফোঁটা নিতে হাজির হলেন সেটা দেখার জন্য সকলে মুখিয়ে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হল না।

প্রতি বছরই বেশ বড় করে ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। নিজের ভাইদের তো বটেই, রাজ্যের মন্ত্রী-বিধায়ক, এমনকী সাংবাদিকদেরও ফোঁটা দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভাইফোঁটা নিতে হাজির হন বেশ কিছু নেতা-মন্ত্রী বিধায়ক। এই তালিকায় ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim), তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, জাভেদ খান, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং শান্তনু সেন। ‘দিদি’র কাছ থেকে ফোঁটা পেয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সমীর চক্রবর্তী এবং উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি সহ আরও কয়েকজন।

এছাড়াও অন্যান্য বছরের মতো এবারেও বেশ কয়েকজন সাংবাদিককেও ভাইফোঁটা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে দেখা গেছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। শোভনকেও ফোঁটা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই হিসাবে মুখ্যমন্ত্রীর ভাইফোঁটার তালিকায় গত বছরের তুলনায় এ বছর কাটছাঁট তেমন হয়নি। তবে কিছু নতুন মুখ সংযোজিত হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00