Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার কলকাতা বিমানবন্দরের কনভেয়ার বেল্টের কাছে আগুন লাগে । ব্যস্ত সময় আগুন লেগে যাওয়ায় বিমানবন্দর চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা । আগুন লাগার খবর পেয়ে   জোরকদমে চলেছে আগুন নেভানোর কাজ শুরু করেছে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা  । 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন ফুলকি থেকে ফ্লেক্সে আগুন ধরে যায়। কর্মীদের তৎপরতায় আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে এসেছে বলে খবর । বলা বাহুল্য, কলকাতায় যেদিন  বিশ্ববঙ্গ  বাণিজ্য সম্মেলনের জন্য সারা দেশ থেকে শিল্পপতিরা আসছেন, সেদিন  বিমানবন্দরের মধ্যে  আগুন লাগায়, আতঙ্ক ছড়িয়েছে।   তবে এখন পর্যন্ত বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে  । 

উল্লেখ্য, ভিআইপি-দের আনাগোনা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে কলকাতা  বিমানবন্দরকে ।  সেখানে কী করে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ? সেইসঙ্গে ভিআইপিদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । কনভেয়ার বেল্টের কাছে আগুন লাগল তা নিয়ে এখন বিমানবন্দরের তরফে কিছু জানান হয়নি ।   এদিনের ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত । বলা বাহুল্য, গত কয়েকমাস আগে  কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায় । তারজেরে বন্ধ হয়েছিল পরিষেবা। এই আবহে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতা বিমানবন্দরে । 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00