Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে ধর্মতলা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতা থেকে সাতসকালে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা । তাও আবার ধর্মতলার মত জনবহুল রাস্তা থেকে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ধর্মতলায় হানা দেয় পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সদস্যেরা। আর তখনই একটি বাসস্ট্যান্ড থেকে প্রায়  তিন লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ । এখন চলছে টাকা গোনার কাজ।

এই ঘটনার সঙ্গে জড়িত মানোয়ার শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কারণ, তাঁর কাছে থাকা ব্যাগ থেকে আধিকারিকরা পাঁচশো টাকার বান্ডিল-বান্ডিল জাল নোট উদ্ধার করেছে। তবে জাল নোটের পরিমাণ কত তা জানতে টাকা গোনার কাজ চলছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত  ওই ব্যক্তি মালদহের কালিয়াচক থেকে কলকাতায় এসেছিলেন। তবে তিনি জাল নোট পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

প্রাথমিক অনুমান, জাল টাকা রাজ্যে ছড়িয়ে দেওয়ারই পরিকল্পনা ছিল ওই ব্যক্তির। তবে তিনি একা এই কাজে যুক্ত নয় বলে নিশ্চিত পুলিশ। এর পিছনে রয়েছে কোন চক্র।  তাই মানোয়ার শেখকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে ।  জানা গিয়েছে, এদিনই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। পুলিশ তদন্তের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে চাওয়ার আর্জি জানাতে পারে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00