Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ধমানে মদ খেয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করল আবগারি দফতর

পূ্র্ব বর্ধমানে মদ খেয়ে চার জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে জেলার আবগারি দফতরের আধিকারিকদের কাছ থেকে গোটা ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিল আবগারি দফতর। পূ্র্ব বর্ধমানের (Purba Bardhaman) বাহির সর্বমঙ্গলা পাড়ায় মদ খেয়ে চার জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে জেলার আবগারি দফতরের আধিকারিকদের কাছ থেকে গোটা ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। ওই মদের নমুনা চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। আবগারি দফতরের আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যে প্রস্তুতকারক সংস্থার মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে সেই সংস্থার সঙ্গেও আবগারি দফতর কথা বলা শুরু করেছে।

বৃহস্পতিবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। ওইদিন রাতে দু’জনের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে মদের বিষক্রিয়ায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি আবগারি দফতর বর্ধমান শহরের সমস্ত মদের দোকান আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আবগারি দফতরের নির্দেশে ওই নির্দিষ্ট ব্যাচের মদ বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। একইসঙ্গে কোন কোন জায়গায় ওই ব্যাচের মদ রয়েছে তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর প্রকাশ্যে আসতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কোথা থেকে কোন মদ খেয়ে মৃত্যু হয়েছে চার জনের তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। শুক্রবারও এলাকায় পুলিশি সক্রিয়তা ছিল। সূত্রের খবর, আবগারি দফতরের তরফে এদিন মদের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়। অন্যদিকে এলাকায় মদের দোকান কতদিন বন্ধ থাকবে তা আবগারি দফতরের তরফে জানানো হয়নি। আপাতত একদিনের জন্য বর্ধমান শহরে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ আবার পরে জানানো হবে আবগারি দফতরের তরফে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00