Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিবিআই তল্লাশির পর কলকাতায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ

কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য জানান, নিয়োগে কোনও দুর্নীতি হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য কলকাতায় পোঁছলেন। বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে বিমাবনে চেপে কলকাতায় পৌঁছন তিনি। এদিন কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এসএসসির নিয়োগে কোনও দুর্নীতি হয়নি।

বুধবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে প্রায় সারাদিন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে এই তল্লাশি চালান গোয়েন্দারা। তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। শুধু উত্তরবঙ্গে তাঁর ফ্ল্যাটে নয় ওইদিন দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে সুবীরেশের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। বাড়ি সিল করে দেয় তদন্তকারীরা। নিয়োগ দুর্নিতি মামলায় তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করলেও তিনি দাবি করেন, এসএসসির নিয়োগে কোনও দুর্নীতি হয়নি। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সুবীরেশ। এদিন সকালে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে কলকাতায় পৌঁছন তিনি।

প্রসঙ্গত ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সুবীরেশ ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাঁর। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটি যে রিপোর্ট জমা দিয়েছিল, সেখানে সুবীরেশ ভট্টাচার্যের নামের উল্লেখ ছিল। সেই রিপোর্টে বলা হয়, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষা না দিয়ে নিয়োগ পেয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর ভূমিকা খতিয়ে দেখতে এখন সিবিআই এর আতসকাচের তলায় সুবীরেশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00