Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিক্ষক নিয়োগে বাড়ছে অনুপস্থিতির হার, চিন্তায় শিক্ষা দফতর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিকে শিক্ষক নিয়োগের (School Teacher) প্রক্রিয়া শুরু হলেও বেড়ে চলেছে কাউন্সিলিং-এ উপস্থিত চাকরি প্রার্থীদের সংখ্যা। মঙ্গলবারের থেকে বুধবার আরও বাড়ল চাকরিপ্রার্থীদের অনুপস্থিতের সংখ্যা। স্কুল শিক্ষা দফতরের (Education Department) তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ১০০ জনের বেশি অনুপস্থিত থাকলেও বুধবার সেই সংখ্যা বেড়ে হয়  ১৭৩ জন। তবে, দীর্ঘ ৮ বছর নিয়োগ বন্ধ থাকার পর যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হল তখনও বাড়ছে অনুপস্থিতির হার। তা নিয়েই বেশ চাপে পড়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা দফতর। তবে, হাইকোর্টের নির্দেশে ফের শুরু হয়েছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। তবুও প্রাথমিক শিক্ষক নিয়োগে কেন ১৭৩  জন চাকরিপ্রার্থী উপস্থিত হলেন না তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , শিক্ষক নিয়োগের দুর্নীতি (Scam)  সামনে আসার জেরেই ১৭৩ জন চাকরিপ্রার্থী (Recruitment) উপস্থিত ছিল না কাউন্সিলিং-এর দিন। তবে, এই বিষয়  কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন ,’এর পিছনে একাধিক কারণ থাকতে পারে।‘তবে এর পেছনে শিক্ষক নিয়োগ দুর্নীতি নেই বলেই দাবি করেছে এসএসসি (SSC)। এখনও পর্যন্ত প্রাথমিক মেধাতালিকায় এখনও পর্যন্ত অপেক্ষায়মান  প্রার্থীর সংখ্যা  ১৩, ৩৩৪ জন। স্কুল কমিশনের তরফে জানা গিয়েছে,  গত দুদিনে ১৭৩ জন চাকরি প্রার্থী অনুপস্থিত ছিল। যা শতাংশ হিসাবে প্রায় ১২ %। তাদের মধ্যে বেশির ভাগই তালিকায় থাকা প্রথম শ্রেণীর  প্রার্থী।

প্রসঙ্গত যারা অনুপস্থিত এই চাকরি নিতে তারা অবশ্য ২০২১-২২ সালে স্কুল সার্ভিস কমিশন যখন ইন্টারভিউ নিয়েছিল তখন তারা উপস্থিত ছিলেন। আর তা ঘিরেই প্রশ্ন উঠছে যে নিয়োগের দাবিতে তাঁরা বারে বারে মহানগরের রাজপথে আন্দোলন করলেও কেন সেই নিয়োগের শেষ পর্যায় অনুপস্থিত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়োগের জন্য টানা ৮ বছর অপেক্ষা না করে তাঁরা অন্যত্র পেশায় চলে গিয়েছেন। তাই জন্যই এই কাউন্সিলিং-এ তাঁরা অনুপস্থিত। এবার দেখার বিষয় এই নিয়োগের কাউন্সিলিং-এ চাকরিপ্রার্থীদের  অনুপস্থিতির সংখ্যা আর  কতটা বাড়ে । 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00