Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনুব্রত-কন্যাকে তলব, দিল্লিতে হাজিরার নির্দেশ ইডির

সুকন্যা মণ্ডলকে দিল্লির অফিসে তলব করল ইডি। আগামী  ২৭ অক্টোবর দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লির অফিসে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী  ২৭ অক্টোবর দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচার মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে। গরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের সংস্থায় গিয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগে সুকন্যাকে তলব করেছিল সিবিআই। এবার সুকন্যা মণ্ডলের সম্পত্তির উৎস জানতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গোয়েন্দাদের দাবি, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যার নামে একাধিক ব্যবসার মালিকানা রয়েছে। একজন শিক্ষকের যা রোজগার, সেই আয়ে কীভাবে এত বিপুল সম্পত্তির মালিক হয়ে গেলেন সুকন্যা মণ্ডল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। গত ৭ অক্টোবর আসানসোল আদালতে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে দেখানো হয়েছে ২০১৩-১৪ অর্থবর্ষে সুকন্যার আয় ছিল ৩ লাখ ১০ হাজার টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা। ৮ বছরে সুকন্যার সম্পত্তি বেড়েছে ২,৯৬৪ শতাংশ। অন্তত ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে কেষ্ট-কন্যার নামে।

প্রসঙ্গত এএনএম অ্যাগ্রোকেম নামে একটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন সুকন্যা মণ্ডল এবং অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন। সম্প্রতি সিবিআই ওই সংস্থাকে ১৬০ ধারায় নোটিস দিয়েছে। এই সংস্থার দুই ডিরেক্টর সুকন্যা এবং বিদ্যুৎবরণকে তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। আগামী সোমবারের মধ্যে সংস্থার আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত নথি দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সিবিআই। তার মাঝে আবার দিল্লি থেকে তলব করা হল সুকন্যাকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00