Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের টাকার হদিশ অর্পিতার ফ্ল্যাটে, গোনার জন্য আনা হয়েছে মেশিন

ফের টাকার হদিশ মিলল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। বেলঘরিয়ার ফ্ল্যাটে হদিশ মিলল টাকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের টাকার হদিশ মিলল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। এবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে হদিশ মিলল টাকা্র। ইতিমধ্যে সেই টাকা গোনার জন্য একাধিক ব্যাঙ্ক কর্মী ও  টাকা গোনার মেশিন আনা হয়েছে।

উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে গত শুক্রবার অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের বাড়িতে হানা দিয়ে ২১ কোটি ৯০ লাখ টাকা বাজেয়াপ্ত করেন ইডির গোয়েন্দারা। সেবারে ৭ টি মেশিন এনে ২৪ ঘন্টা ধরে টাকা গোনার কাজ চলেছিল। সেদিন টাকা উদ্ধারের পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। তাঁকে গ্রেফতারও করেন তদন্তকারী আধিকারিকরা। এরপর থেকে ইডির হেফাজতে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় গত কয়েকদিনে কয়েক দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। বুধবার ইডির গোয়েন্দারা বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে আবার তল্লাশি অভিযানে যান। সেখানে গিয়ে প্রথম চাবি না পেয়ে চাবি তৈরির কারিগরকে ডেকে আনা হয়। কিন্তু তাতেও চাবি খোলা না গেলে অবশেষে দরজার তালা ভেঙে ঘরে ঢোকেন তদন্তকারীরা।

এদিন ইডির গোয়েন্দারা অর্পিতার মা যেখানে থাকেন, বেলঘরিয়ার আব্দুল লতিফ স্ট্রিটে সেই বাড়িতেও তল্লাশি চালান। পাশাপাশি ৮ নম্বর বালিগঞ্জ প্লেস ইস্টে একটি বাড়িতেও তল্লাশি চালাতে যান ইডির আধিকারিকরা। এদিন ওই বাড়িতে ঢুকে একটি তালাবন্ধ লকার দেখতে পান গোয়েন্দারা। সেই লকারে কী রয়েছে তা জানতে তালা খোলার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। অন্যদিকে এদিন কসবায় ‘ইচ্ছে’ নামে একটি বিনোদনমূলক সংস্থার অফিসেও হানা দেয় ইডির তদন্তকারী আধিকারিকরা। ওই সংস্থায় অর্পিতা মুখোপাধ্যায় টাকা ঢালতেন বলে ইডি সূত্রে দাবি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00