Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সায়গলকে দিল্লি নিয়ে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ইডি

গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার কলকাতা হাইকোর্টে ইডির আবেদনের শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত শুক্রবার সায়গল হোসেনকে গ্রেফতার করার পর আসানসোল আদালতে তুলেছিল এনফোর্সমেন্ড ডিরেক্টরেটের আধিকারিকরা। সায়গল হোসেনকে দিল্লি নিয়ে জেরা করার আবেদন জানায় ওইদিন ইডি। কিন্তু আসানসোল আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদন খারিজ করে দেয়। এরপর নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হল ইডি।

উল্লেখ্য শুক্রবার আসানসোল জেলে দীর্ঘ চার ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর গরু পাচার মামলায় সায়গল হোসেনকে (Saygal Hossain) গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(Enforcement Directorate) আধিকারিকরা। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করায় তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। উল্লেখ্য বর্তমানে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে জেলে ছিলেন সায়গল হোসেন। সেই জেলবন্দি সায়গলকে ওই দিন আবার গ্রেফতার করে ইডির তদন্তকারীরা।

বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saygal Hossain) জেলে গিয়ে জেরা করার অনুমতি চেয়ে আগেই সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) সেই আবেদন মঞ্জুর করে। আদালতের নির্দেশের পর, শুক্রবার জেলে গিয়ে সায়গল হোসেনকে জেরা শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র গোয়েন্দারা। শুক্রবার তাঁকে গ্রেফতার করার পর দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এবার তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00