Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘূর্ণিঝড় রিমলের জেরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পিছোল পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে ঘূর্ণিঝড় রিমল। এই আবহে তড়িঘড়ি পরীক্ষা পিছিয়ে গেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এই প্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানিয়েছে আগামীকাল অর্থাৎ ২৭ মে স্নাতক এবং স্নাতকোত্তরের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা রয়েছে। তা বাতিল হয়ে ১৮ জুনে নেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই পরীক্ষা পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অন্যদিকে ঘূর্ণিঝড় রিমলের কারণে ট্রেন এবং বিমান পরিষেবা। এই আবহে স্থগিত হল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। বর্তমানে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঢেউয়ের উচ্চতা। রিমল মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন । দুর্ঘটনা এড়াতে সমুদ্র পাড়ে হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। রয়েছে সরকারি নজরদারিও। ইতিমধ্যেই সকাল থেকে প্রবল জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে। বড় বড় ঢেউ গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে।  এরফলে কার্যত আতঙ্কিত জেলার মানুষ।

উল্লেখ্য, রবিবার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় আছড়ে পড়তে  চলেছে  ঘূর্ণিঝড় রিমল।  এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান সাগর দ্বীপ থেকে ২৭০ কিলোমিটার, ক্যানিং থেকে ৩১০, দিঘা থেকে ৩৯০ ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিলোমিটার দূরে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে রবিবার  রাত ১১টা থেকে ১টার মধ্যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে রিমল। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে লাল সতর্কতা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করার কাজ চালানো হচ্ছে। অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00