Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দুয়ারে সরকার’ কর্মসূচি চলবে ২১-৩১ মে পর্যন্ত

২১ মে থেকে শুরু হবে কর্মসূচি। চলবে ৩১ মে পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলা তাপপ্রবাহের কারণে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি পিছিয়ে দেওয়া হচ্ছে। আগামী ৫ মে’র পরিবর্তে ২১ মে থেকে শুরু হবে কর্মসূচি। চলবে ৩১ মে পর্যন্ত। ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি অবশ্য ৫ মে শুরু হবে। চলবে ২০ মে পর্যন্ত। বুধবার নবান্ন সভাঘরে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে তৃণমূল সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত  ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহে পুড়ছে রাজ্যের একাধিক জেলা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছেছে। প্রচণ্ড গরমে দুই জনপ্রিয় সরকারি কর্মসূচি চালানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এদিন নবান্ন সভাঘরে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক ও জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

ওই বৈঠকে তিনি জানান, ‘৫ মে থেকে ২০ মে পর্যন্ত ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি চলবে। একদিন বাদ দিয়ে ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত ‘দুয়ারে সরকার’ চলবে। ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের আবেদনপত্র ১ জুন থেকে খতিয়ে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ‘পাড়ায় সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চলাকালীন সাপ্তাহিক ছুটি ও বিশেষ ছুটি ছাড়া কোনও সরকারি কর্মচারি ও আধিকারিককে ছুটি দেওয়া যাবে না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00