Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পোশাকবিধি এবার খাস কলকাতার কলেজে, বাঁধল বিতর্ক

এ জে সি বোস কলেজের পোশাকবিধি নিয়ে ছড়িয়েছে বিতর্ক। পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনে খুব শীঘ্রই অচলাবস্থা দেখা দিতে চলেছে এই কলেজে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা(Bengal) আর বাঙালির উদারতার সঙ্গে যা মেলে না সেটাই এবার উঠে এল খাস কলকাতার(Kolkata) বুকে। কর্ণাটকের হিজাব বিতর্ক যখন গোটা দেশের জাতীয় স্তরের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে ঠিক তখনই খাস কলকাতার বুকে এক সরকারি কলেজে জারি হয়ে গিয়েছে পোশাকবিধি(Dress Code)। সেই বিধিতে বলা হয়েছে, টর্ন জিনস বা ছেঁড়াফাটা জিন্স পরে প্রবেশ করা যাবে না কলেজে। কেউ টর্ন জিনস বা ছেঁড়া জিনস পরে প্রবেশ করলে টিসি দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আর এই পোশাকবিধি নিয়েই এখন কলকাতায় তো বটেই রাজ্যজুড়েই ছড়িয়েছে বিতর্ক। যে কলেজে এই বিতর্ক ছড়িয়েছে সেই কলেজটির নাম আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ(A J C Bose College)। তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে জানা গিয়েছে, এ জে সি বোস কলেজের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা কলেজ চত্বরে টর্ন জিন্স পড়েই বিক্ষোভ দেখাবে। যতক্ষণ না পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তি(Notice) প্রত্যাহার না করছে ততক্ষণ ওই বিক্ষোভ চলবে। প্রয়োজনে কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে রাখা হবে।

বাংলা বরাবরই পোশাক নিয়ে উদারতা দেখিয়ে এসেছে। ঠিক ততটাই পোশাক নিয়ে উদারতার পরিচয় বহণ করে বাঙালিরা। যখনই বাংলায় এই ধরনের কোনও পোশাকবিধি কেউ আরোপ করার চেষ্টা করেছে তখনই রাজ্যের সব মহল থেকেই তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ওই সব ফতোয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও। এ জে সি বোস কলেজের এই পোশাক ফতোয়া ঘিরেও রাজ্যের শিক্ষামহলে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। অনেকেই সমালোচনায় সরব হয়েছেন। শিক্ষাবিদদের একাংশ সাফ জানিয়েছেন, কলেজে কে কী পরে আসবে সেদিকে নজর না দিয়ে কলেজ কর্তৃপক্ষের উচিত কলেজের পড়ুয়াদের রেজাল্ট যাতে ভালো হয়, কলেজে শিক্ষার মান যাতে বাড়ে, শিক্ষার পরিকাঠামো যাতে আরও ভালো হয় সেই দিকে নজর দেওয়া।

জানা গিয়েছে, গত ২৩ মার্চ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ওই বিতর্কিত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শুধুমাত্র কলেজ পড়ুয়াই নয়, কলেজের কর্মীদের জন্যও জারি হয়েছে একই নির্দেশিকা। কলেজের অধ্যক্ষের তরফ থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছেঁড়া কোনও পোশাক পরে কলেজে প্রবেশ করা যাবে না। বিশেষত ছেঁড়া বা টর্ন প্যান্ট পরে কলেজে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, এই ধরনের পোশাক ভদ্র নয়। এরকম পোশাক পরে টিসি দেওয়া হবে পড়ুয়াদের, এমন নির্দেশও দেওয়া হয়েছে। কী কারণে এরকম একটি নির্দেশিকা দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। তবে এই বিতর্কের জেরে পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনে যে খুব শীঘ্রই এই কলেজে অচলাবস্থা দেখা দিতে চলেছে সেটা জোর গলাতেই বলা যায়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00