Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না, শান্ত থাকুন’, আর্জি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল রাজ্যর বিভিন্ন প্রান্ত। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদায় পরিস্থিতির ক্রমশই অবনতি ঘটছে। বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছে রাজনৈতিক স্বার্থান্বেষীরা। আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। শনিবার দুপুরেই সাংবাদিক সম্মেলন ডেকে আন্দোলনের নামে তাণ্ডব চালানোদের কড়া বার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশ। আর এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য দাঙ্গা না বাঁধানোর আর্জি জানিয়ে সবাইকে শান্ত ও সংযত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

এদিন মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে রাজ্যবাসীর প্রতি এক খোলা চিঠি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘সবার কাছে আবেদন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করিনা।’

ওয়াকফ আইন যে রাজ্য কার্যকর হবে না সেই আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?’ জনজীবন বিপর্যস্ত করা দাঙ্গাবাজদের কোনও রেয়াত করা হব না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, ‘মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। কোনও হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন – এই আমার আবেদন।’

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00