Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তামিলনাড়ুর সবুজ বাজিতেই দীপাবলি পালন বঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উমা ফিরেছেন কৈলাসে। তবে কথায় রয়েছে,বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সামনেই লক্ষ্মীপুজো। এরপরেই দীপাবলিতে মেতে উঠবে বাংলা। আলোর রোশনাইতে জ্বলজ্বল করবে বাংলা। আর দীপাবলি মানেই বাজি পোড়াতেই হবে। তবে দূষণ সৃষ্টিকারক বাজি আগেই নিষিদ্ধ করে রাজ্য। পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহার করা যাবে। এই বাজির জোগান আসে মূলত ভিন রাজ্য থেকে। তামিলনাড়ু, হরিয়ানার সবুজ বাতি আসবে বাংলায়। তাতেই দীপাবলি পালন করবে বঙ্গবাসী।

ইতিমধ্যেই ৫০০ লরি সবুজ বাজি রাজ্যে ঢুকেছে। তবে চাহিদা অনুযায়ী সবুজ বাজি এরাজ্যে তৈরি হয়না। ফলে ভিন রাজ্য থেকে সবুজ বাজি আনতে হয়। চলতি বছরে মূলত তামিলনাড়ুর উপরই ভরসা করছে বাংলা। ফুলঝুরি, রংমশাল, তুবড়ি থেকে হাওয়াই, চরকি সহ সমস্ত সবুজ বাজি আসছে তামিলনাড়ু থেকে। হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকেও কিছু বাজি আসছে। 

ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় সবুজ বাজি বিক্রির মেলা শুরু হয়ে গিয়েছে। কালীপুজোর আগে রাজ্যের ১৫০ জায়গায় মেলা বসবে। উল্লেখ্য, মূলত সবুজ পরিবেশবান্ধব বাজিতে ক্ষতিকারক রাসায়নিক থাকে না। ফলে দূষণ কম হয়।  হাঁপানি, শ্বাসকষ্টের মতো সমস্যাও কম হয়। এতে অ্যালুমিনিয়াম, বেরিয়াম, পটাসিয়াম নাইট্রেট বা কার্বন থাকে না। ফলে এই বাজি ব্যবহারেই জোর দিয়েছে রাজ্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00