Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সকালে ওঠার জন্য দম চাই’, শুভেন্দুকে ঠুকলেন দিলীপ

শুভেন্দুর ‘মর্নিং ওয়াক’ (Morning Walk) মন্তব্যের এবার পাল্টা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার তিনি বলেন, ‘সকালে ওঠার জন্য দম লাগে’।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দুর ‘মর্নিং ওয়াক’ (Morning Walk) মন্তব্যের এবার পাল্টা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘সকালে ওঠার জন্য দম লাগে’। রাজ্য বিজেপির নেতাদের মধ্যে এমন কাদা ছোঁড়াছুঁড়ি দেখে কার্যত বেশ মজা পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী সমর্থকরা।

বিজেপির রাজ্য নেতাদের মধ্যে যেন থামছেই না ঠোকাঠুকি। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) নাম না করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কটাক্ষ করেছিলেন। সেই ঘটনার ২৪ ঘন্টা না কাটতে এবার শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘সকালে ওঠার জন্য দম লাগে’। সোমবার বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতিকে বিঁধে কী বলেছিলেন শুভেন্দু অধিকারী? হাজরার দলীয় সভা থেকে নাম না করে দিলীপ ঘোষকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘আমি রোজ মর্নিংওয়াকে গিয়ে সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করি না। যা বলি ভেবে বলি।’

প্রসঙ্গত রাজ্যের বিরোধী দলনেতা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনটি তারিখ নিয়ে মন্তব্য করেছিলেন। বিরোধী দলনেতা দাবি করেছিলেন, ডিসেম্বর মাসের ১২, ১৪ ও ২১ তারিখে কিছু একটা ঘটবে রাজ্যে। যদিও ১২ তারিখ সোমবার অতিবাহিত হয়ে যাওয়ার পর রাজ্য রাজনীতিতে তেমন কিছু ঘটেনি। আর যা নিয়ে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকে বিঁধতে ছাড়ছে না। উল্লেখ্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ নিজের দলের নেতার সঙ্গে তারিখ তত্ত্ব নিয়ে দ্বিমত পোষণ করেছিলেন। তিনি আগেই জানিয়েছিলেন, ‘জানি না ১২ তারিখের সঙ্গে কী বিশেষ সম্পর্ক রয়েছে। রাজনীতির সঙ্গে এই তারিখের কোনও সম্পর্ক রয়েছে বলে মনে হয় না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00