Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজো মণ্ডপে গিয়ে ডেঙ্গি মশার লার্ভা খুঁজেলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, কাউন্সিলরদের দেওয়া হল চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি: এডভাইজারির পর একেবারে সরজমিনে পরিদর্শনে ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য )অতীন ঘোষ। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো শুরু হবে। শহরে প্রায় ২৩০০ কাছাকাছি পুজো মণ্ডপের(PujaPandel) কাজ শুরু হয়েছে। ফলে সোমবার এডভাইজারি জারি করার পর এবার মঙ্গলবার দুপুরে রাস্তায় নেমে পরিদর্শন করলেন ডেপুটি মেয়র ।সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর দেবিকা চক্রবর্তী, বোরো চেয়ারম্যান তরুণ সাহা সহ পুর সভার আধিকারিকরা। এদিন বেলগাছিয়া গুরুদ্বারা শিখ সংগত দিয়ে পরিদর্শন শুরু করেন ডেপুটি মেয়র(Deputy Mayor)। এই গুরুদ্বারা প্রায় ১১ বিঘে জমির উপরে অবস্থিত। কিন্তু বেশিভাগ জায়গাই ফাঁকা মাঠ এবং জঞ্জাল ভর্তি। পাশাপশি এই জমিতে মশার লার্ভা পাওয়া গেছে। কিছু দিন আগেই কলকাতা পুর সভার পক্ষ থেকে এই গুরু দ্বারের সংগত কে নোটিশ দেওয়া হয়েছিল। তার পরেও দেখা যায় যে অনেক জায়গায়ই সঠিক ভাবে পরিষ্কার হয়নি। ফলে গুরুদ্বারা কর্তৃপক্ষকে সতর্ক করে বিভিন্ন নির্দেশ দেন ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।

তাদেরকে আরো সময় দিয়ে সম্পূর্ণ ভাবে জঞ্জাল অপসারণ এবং জল জমা বের করে দিয়ে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন অতীন ঘোষ। তার পরেও যদি তারা না শুনেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার কথা জানান অতীন ঘোষ। এদিন গুরুদ্বারায় মাথা ঠেকিয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তার পরেই শুরু হয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন। বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে গিয়ে পরিদর্শন করেন অতীন ঘোষ(Atin Ghosh)। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি। তাদেরকে পরামর্শ দেওয়া হয় যে কোনো জায়গায় বাঁশের ডগায় যাতে জল না জমে থাকে। সেটা দেখার জন্য। বিশেষ করে যারা ডেকোরেটরের কাজ করছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে কোনো বাঁশ যাতে সোজা না রেখে বেঁকিয়ে রাখা হয়। যাতে বাঁশের মুখে জল না জমে। তার পরেই উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গা পুজো কমিটি টালা প্রত্যয় পুজো মণ্ডপে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা।

এদিন টালা প্রত্যয় পুজো মণ্ডপে পরিদর্শন করার পর পুজো উদ্যোক্তাদের সঙ্গেও কথা বলেন ডেপুটি মেয়র। তাদের কে একই ভাবে যাবতীয় কার্যকলাপের নির্দেশিকা মেনে কাজ করার নির্দেশ দেন অতীন ঘোষ। তিনি জানান যে, কলকাতায় প্রায় ২৩০০ কাছাকাছি দুর্গা পূজা কমিটি রয়েছে। সবার কাছে তার একটাই আবেদন যে বাঙালি দের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো(Durga Puja)। তাই উৎসবের প্রস্তুতি করতে গিয়ে কেউ যাতে ডেঙ্গু আক্রান্ত না হয় বা এইরকম পরিস্থিতি তৈরি না হয়। যাতে যারা পুজোর কাজের সঙ্গে যুক্ত মানুষ বা দুর্গা পুজোর কমিটির লোকজন ডেঙ্গু আক্রান্ত না হন। তাই সমস্ত দুর্গা পুজোর কমিটির কাছে তার আবেদন যে পুজো মণ্ডপে যেখনে যেখনে জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে,সেখানে বিশেষ নজর দেওয়া ।বিশেষ করে বাঁশের ডগায় কাপড় মাটি বা বালি দিয়ে ঢেকে দেওয়া হোক।

যাতে সে সমস্ত জায়গায় জল জমে ডেঙ্গুর লার্ভা না জন্মায়। এদিন তিনি জানান যে দুর্গা পুজো কমিটি গুলিদের এডভাইজারি জারির করার পর কলকাতা পুর সভার সবার সমস্ত কাউন্সিলরদের চিঠি দেওয়া হয়েছে। যাতে তারা তাদের ওয়ার্ডে পুজো মণ্ডপে পরিদর্শন করে বিশেষ করে বাঁশের ডগায় কাপড় দিয়ে মুড়ে ফেলতে বা মাটি বা বালি দিয়ে ভরে দিতে পরামর্শ দেন ।সংশ্লিষ্ট দুর্গা পূজা কমিটির কর্তৃপক্ষকে জানিয়ে দেন। আনন্দের উৎসবে যাতে সাধারণ মানুষের নিরানন্দ না হয়ে উঠে। তার জন্য সমস্ত দুর্গা পুজোর কমিটির কাছে আবেদন জানালন ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00