Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০ বছর এক ঘরে থাকা, একসঙ্গে বিষপান করে মৃত্যু ২ বন্ধুর

বিষপান করে আত্মঘাতী হলেন দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে বাগবাজারে।আর্থিক অনটনের জেরে এই সিদ্ধান্ত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিষপান করে আত্মঘাতী হলেন দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে বাগবাজারের (Bagbazar) নন্দলালবসু লেন এলাকায়। আর্থিক অনটনের জেরে এই সিদ্ধান্ত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় দুই বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম প্রদীপ সাহা ও শুভেন্দু ধর। তাঁরা দীর্ঘদিন একসঙ্গে উত্তর কলকাতার বাগবাজারের নন্দলালবসু লেনের একটি ছোট ঘরে থাকতেন। প্রদীপ সাহার মা ও বাবা আগেই মারা গিয়েছেন। তাঁর দাদা বর্তমানে বেলঘরিয়ায় থাকেন। প্রদীপ একাই ওই ঘরে থাকতেন। কিন্তু বছর দশেক আগে তাঁর বন্ধু শুভেন্দু ধরকে তাঁর বাড়িতে থাকার জন্য বলেছিলেন প্রদীপ। এরপর দুজনেই একসঙ্গে থাকতে শুরু করেন। পেশায় শ্রমিক দুই বন্ধু একসঙ্গে কাজও করতেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আর্তনাদ শুনতে পান তাঁরা। এরপর তড়িঘড়ি গিয়ে তাঁরা দেখতে পান দুজনেই গুরুতরভাবে অসুস্থ। বিষপান করেছেন দুজনেই। এরপর তাঁদের আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাশাপাশি দুটি বেডে দুজনের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আর্থিক সমস্যার জেরে বিষ পান করে আত্মঘাতী হয়েছেন দুই বন্ধু। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00