Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডেঙ্গুর থাবা, প্রাণ গেল দক্ষিণ দমদমের প্রৌঢ়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্রমশ রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা ভয় ধরিয়েছ। এরই মাঝে ফের রাজ্যে ডেঙ্গু প্রাণ কাড়ল। মৃত্যু হল এক বৃদ্ধার। দক্ষিণ দমদম পুরসভার ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা ওই বৃদ্ধা।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই প্রৌঢ়া। বয়স ৫৩ বছর। ১৪ সেপ্টেম্বর তাঁকে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলে। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। শেষে অবস্থার অবনতি হয়। গত ২১ সেপ্টেম্বর মৃত্যু হয় ওই প্রৌঢ়ার।

মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি, এনএস ১ মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গির কারণে প্রাণ হারালেন ৬ জন। প্রসঙ্গত, গত বুধবার শ্যামনগর অঞ্চলে মৃত্যু হয় ১২ বছর বয়সী এক কিশোরের। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে। বর্ষা বাড়তেই ক্রমশ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলায় জেলায় এই সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00