Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এখানে কালীকে বেঁধে রাখা হয়, সারদাকে হরণ করেছিল ডাকাতরা!

এখানে না কি নীলু ও ভুলু নামে দুই ডাকাত সর্দার ছিল। জনশ্রুতি, কালী সাধক রামকৃষ্ণের স্ত্রী সারদা দেবী একবার তারকেশ্বর যাচ্ছিলেন...

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবী কালিকার উচ্চতা প্রায় ২৪ ফুট। তাঁর পায়ের নিচে দেবাদিদেব। তবে যেই বেদীতে দেব-দেবী আসীন, সেই বেদী তৈরি অসুরদের মাথা দিয়ে! কলকাতার চেতলার দারোয়ানপাড়ায় রয়েছে এমনই মন্দির।

দেবীর এখানে নাম ডাকাত কালী। তাঁকে বেঁধে রাখা হয়েছে মোটা মোটা শেকল দিয়ে। এখানে মানুষদের বিশ্বাস, দেবী এখানে চলে বেড়াতেন। তাই দেবী যাতে মন্দির থেকে অন্য কোথাও যেতে না পারে সেই জন্যই এই ব্যবস্থা। দেবীকে শেকল দিয়ে বেঁধেছিলেন ডাকাতরাই।

এখানে না কি নীলু ও ভুলু নামে দুই ডাকাত সর্দার ছিল। জনশ্রুতি, কালী সাধক রামকৃষ্ণের স্ত্রী সারদা দেবী একবার তারকেশ্বর যাচ্ছিলেন। সেই সময় তাঁকে ধরে বেঁধে রেখেছিল এই দু’ই ডাকাত। পরে তারা না কি দেখতে পেয়েছিল, সারদা দেবীর জায়গায় অধিষ্ঠাত্রী দেবী কালিকা! এরপরে তাঁরা ছেড়ে দিয়েছিলেন সারদা দেবীকে।

প্রাচীন এই দেবী কতদিনের পুরানো, তা কেউ সঠিক করে বলতে পারে না। তবে নতুন মন্দির গড়ে উঠেছে পঞ্চাশ বছর আগে। দেবী’র বেদী তৈরি হয়েছে ডাকাতদের মুণ্ডমালার আদলে। অন্য ধরনের কালিপুজো দেখতে চাইলে আসতেই পারেন ১৯ নম্বর চেতলা হাটে। দেখতে পারেন ডাকাতদের কালী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00