Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘূর্ণিঝড় জাওয়াদ: বিদ্যুৎ দফতরে ২৪X৭ খোলা কন্ট্রোলরুম, চালু হেল্পলাইন নম্বরও

কোথাও জল জমলে সেই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হবে। বিশেষ কমে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ মুহূর্তে গতিমুখ পাল্টে ঘূর্ণিঝড় জাওয়াদ ধেয়ে আসতে পারে বাংলার দিকে। এই সম্ভাবনা তৈরি হতেই বিদ্যুৎ ভবনে জরুরি বৈঠকে বসেন রাজ্যের বিদ্যুতমন্ত্রী অরূপ বিশ্বাস। ওই বৈঠকে উপস্থিত ছিলেন, পদস্থ বিদ্যুৎ কর্তারা। পাশাপাশি, জেলাগুলোর ভারপ্রাপ্ত আধিকারিকরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যোগ দিয়েছিলেন।

পরে অরূপ বিশ্বাস জানান, ৪ ডিসেম্বর, শনিবার সকাল ৮টা থেকে মঙ্গলবার পর্যন্ত একটি ২৪X৭ কন্ট্রোলরুম খোলা থাকবে বিদ্যুৎ ভবনে। এই কন্ট্রোলরুমের দায়িত্বে থাকবেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের ডিরেক্টর ডিস্ট্রিবিউশন এবং চিফ ইঞ্জিনিয়ার। তিনি আরও জানান, কোথাও জল জমলে সেই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হবে। বিশেষ কমে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদীয়া জেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে।

৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিদ্যুৎ দফতরের সর্বস্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া কন্ট্রোলরুমের দুটি নম্বর জানিয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। নম্বর দুটি হল, ৮৯০০৭৯৩৫০৩ এবং 89007935০৪। এছাড়া সিইএসসি এলাকার জন্য আলাদা দুটি ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। সেগুলি হল ৯৮৩১০৭৯৬৬৬ এবং ৯৮৩১০৮৪৩৭০০। মন্ত্রী অরূপ বিশ্বাসও পরিস্থিতির দিকে কড়া নজর রাখবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00